Weather Update: বাড়বে তাপমাত্রা, সঙ্গে অস্বস্তি! ফের ভারী বৃষ্টি কবে, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: বাড়বে তাপমাত্রা, সঙ্গে অস্বস্তি! ফের ভারী বৃষ্টি কবে, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

আপাতত পশ্চিমবঙ্গের (west bengal) উপকূলের কাছে কোনও নিম্নচাপ নেই। ভারী বৃষ্টির (rain) কোনও পূর্বাভাসও নেই। যে কারণে রবিবার থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী দিন দুয়েকে তা আরও বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (weather) দফতর।

 তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে

তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ অগাস্ট সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায়
হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে।

দক্ষিণবঙ্গেও বাড়বে তাপমাত্রা

দক্ষিণবঙ্গেও বাড়বে তাপমাত্রা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরের তিন দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

কেমন থাকবে কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৭.৪
বহরমপুর ২৬.৪
বাঁকুড়া ২৪.৯
বর্ধমান ২৪.৪
কোচবিহার ২৬.৬
দার্জিলিং ১৭
দিঘা ২৬.৯
কলকাতা ২৬.৫
দমদম ২৬.৮
কৃষ্ণনগর ২৬.৮
মালদহ ২৫.৯
মেদিনীপুর ২৭.১
শিলিগুড়ি ২৮.২
শ্রীনিকেতন ২৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩০)
বহরমপুর (৩৫.৪)
বাঁকুড়া (২৯)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩৬.২)
দার্জিলিং (২০.৮)
দিঘা (৩১.৩)
কলকাতা (৩০.৬)
দমদম (৩০.৭)
কৃষ্ণনগর (৩০.২)
মালদহ (৩১)
মেদিনীপুর (৩০)
শিলিগুড়ি (৩৬.৬)
শ্রীনিকেতন (৩০.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+