সৌমিত্রর পরিবারে আরও এক শোকসংবাদ, প্রয়াত স্ত্রী দীপা
প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী
প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের জায়া দীপা চট্টোপাধ্যায়। ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কন্যা পৌলমী বসু জানিয়েছেন যে তাঁর মায়ের কিডনি বিকল হয়ে গিয়েছিল। রবিবার ২টো ৫৫ মিনিটে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

গত বছরের নভেম্বরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এতে বাংলা ছবির বিরাট শূণ্যস্থানের সৃষ্টি হয়। বাবার মৃত্যুর পাঁচ মাসের মাথায মৃত্যু হল মায়েরও, স্বাভাবিকভাবেই এই ঘটনায় ভেঙে পড়েছেন সৌমিত্র–দীপার দুই সন্তানই। পৌলমী জানিয়েছেন যে বাবা মারা যাওয়ার পর থেকেই বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন মা। এছাড়াও দীর্ঘ ৪৫ বছর ধরে ডায়বেটিসে ভুগছিলেন তিনি। শরীরে নানা সমস্যার কারণে বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন তিনি। কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল। যার জেরে পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী হওয়ার পাশাপাশি তিনি একজন তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড়ও ছিলেন। ১৯৬০ সালে বিয়ে হয় সৌমিত্র ও দীপার। তাঁদের সংসার জীবনে ছিল এক অদ্ভুত সমীকরণ। যা কখনই লাইম লাইটের আওতায় আসেনি। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর থেকেই অসুস্থ হতে শুরু করেন স্ত্রী দীপা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications