আগামীকাল রায়গঞ্জে শেষকৃত্য সম্পন্ন হবে প্রিয়রঞ্জন দাশমুন্সির
প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে শোকাহত গোটা রাজনৈতিকমহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোকপ্রকাশ করেছেন সকলে।
প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে শোকাহত গোটা রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোকপ্রকাশ করেছেন সকলে। শোকস্তব্ধ প্রিয়বাবুর একসময়ের রাজনীতির সঙ্গীদের থেকে শুরু করে শুভানুধ্যায়ীরা। প্রিয়বাবুর মৃত্যুতে সরকারী অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাত ৮:৪৫ মিনিটের জেট এয়ারওয়েজের বিমানে নয়াদিল্লি থেকে প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহ নিয়ে আসা হচ্ছে কলকাতায় তার আগে ,সোমবার বিকলে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে প্রিয়রঞ্জনের মরদেহ রাখা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাহুল গান্ধি , মনমোহন সিং থেকে শুরু করে কংগ্রেসের বিশিষ্ট নেতারা।


সোমবার রাতে কলকাতায় পিস হাভেন-এ রাখা হবে প্রিয়রঞ্জনের মরদেহ। মঙ্গলবার সকাল থেকে তাঁর মরদেহ শায়িত থাকবে প্রদেশ কংগ্রেস দফতরে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রদেশ কংগ্রেসের নেতা নেত্রী থেকে শুরু করে প্রিয়রঞ্জনের অনুরাগীরা সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন। প্রদেশ কংগ্রেস দফতর থেকে প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহ নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের রানী ভবানী রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে প্রিয়রঞ্জনের মরদেহ। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে রেসকোর্সে। সেখান থেকে মরদেহ হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে রায়গঞ্জে। এরপর রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত মরদেহ নিয়ে হবে শোকমিছিল। রায়গঞ্জে মিছিল ফেরার পর সেখানে ফের একপ্রস্থ শ্রদ্ধা জ্ঞাপন জানানো হবে। এরপর রায়গঞ্জের বন্দর শ্মশানে প্রিয়রঞ্জনের শেষকৃত্য সম্পন্ন হবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications