ডিজের বাজিয়ে উদ্দাম নাচাগানায় দাদুর শেষকৃত্য সম্পন্ন করল নাতিরা
মৃত্যুর আগে তিনি নাকি নাতিদের বলেছিলেন যে তিনি মারা গেলে তারা যেন আনন্দ করে তার মৃতদেহ দাহ করে।
মৃত্যুর আগে তিনি নাকি নাতিদের বলেছিলেন যে তিনি মারা গেলে তারা যেন আনন্দ করে তার মৃতদেহ দাহ করে। তাই বৃহস্পতিবার যখন সিউড়ির আনন্দপুর ডাঙালপাড়ার ৯২ বছরের শংকর চরণ মালের দেহ দাহ করতে নিয়ে যাওয়া হয় তখন নাতিরা ডিজে বক্স বাজিয়ে নাচতে নাচতে তার দেহ দাহ করতে নিয়ে যায়।

বক্রেশ্বর শ্মশানে যখন দাহ করা হয় তখনও নাচছিল নাতিরা। এই দেখে সিউড়ির বাসিন্দারা ও দাহ করার সময়ে শ্মশানে থাকা অন্যরাও চমকে গিয়েছেন। কারণ কেউ এইভাবে বক্স বাজাতে বাজাতে, নাচতে ও আনন্দ করতে করতে কাউকে দাহ করতে নিয়ে যেতে দেখেনি।
হিন্দুদের কেউ মারা গেলে খোল, করতাল নিয়ে কীর্তন করতে করতে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেটাই এখন রীতি।
কিন্তু সিউড়ির বাসিন্দারা এদিন অন্য দৃশ্য দেখতে পেলেন। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না এই ঘটনা।
শঙ্কর চরণ মাল অবসর প্রাপ্ত সরকারি কর্মী ছিলেন। তার দশ মেয়ে ও ২৪ জন নাতি। বুধবার রাতে মৃত্যু হয়েছে তার। এদিন সকালে রীতিমতো ডিজে বক্স বাজিয়ে নাচতে নাচতে তার দেহ দাহ করতে নিয়ে যায় তার নাতিরা।
মৃতের মেয়ের জামাইরা বলেন, 'দাদুর ইচ্ছে মতোই নাতিরা এদিন আনন্দ করে তাদের দাদুর দেহ দাহ করতে নিয়ে গিয়েছে।'
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications