ভোরে কুয়াশায় ঢাকল কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা! কেমন থাকতে চলেছে ভাইফোঁটায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া

ভোরে কুয়াশায় ঢাকল কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা। পরে অবশ্য বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। আবহাওয়া দফতর জানিয়েছে ভোরের দিকে শিরশিরানি থাকলেো আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টিপাতের

ভোরে কুয়াশায় ঢাকল কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা। পরে অবশ্য বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। আবহাওয়া দফতর জানিয়েছে ভোরের দিকে শিরশিরানি থাকলেো আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ২৮ অক্টোবর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ অক্টোবর শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলির দিন কিংবা রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৯ অক্টোবর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

 দক্ষিণ ভারতে বৃষ্টি

দক্ষিণ ভারতে বৃষ্টি

উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর কারণে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় ফের বৃষ্টি শুরু হতে যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ অক্টোবর প্রবেশ করতে চলেছে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। যে কারণে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা, কেরল ও মাহেতে ২৯ ও ৩০ অক্টোবর বৃষ্টি হবে। এছাড়া দেশের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

(ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল ১৯.৫ (২২.৪)
বহরমপুর ২২.২ (২২)
বাঁকুড়া ১৯.২ (২১.৩)
বর্ধমান ২১ (২০)
কোচবিহার ২১ (২১.৪)
দার্জিলিং ১০.৮ (১১)
দিঘা ২৩.২ (২৩.২)
কলকাতা ২৪.৫ (২৩)
দমদম ২৪.২ (২২.৯)
কৃষ্ণনগর ২১.৮ (২০.৮)
মালদহ ২২.১ (২১.৮)
মেদিনীপুর ২২.৬ (২৩.৩)
শিলিগুড়ি ২১.১ (২২.৪)
শ্রীনিকেতন ১৯.৩ (২১.৭)
সুন্দরবন ১৮.৫ (১৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+