একটা মুকুলকে গ্রেফতার করলে লাখ লাখ মুকুল পথে নামবে : মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৭ জানুয়ারি : আবারও সেই সারদা কাণ্ডের তদন্তে সিবিআইকে কাজে লাগিয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থসিদ্ধির একই কাদন গেয়ে চললেন তৃণমূল নেত্রী। মুকুল রায়কে গ্রেফতার করা হলে দল পথ নামবে বলেও হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন।
মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে এদিন মমতা বলেন, যারা দল ছেড়ে যেতে চায় তারা যেতে পারে, কিন্তু তারা যেন দলের পিছনে ছুঁড়ি না চালায়।

শুক্রবার দলের নেতা, বিধায়ক, সাংসদদের নিয়ে একটি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কী বলেছেন তা জানতে চাওয়া হলে এক দলীয় নেতা জানান, "আমাদের নেত্রী আমাদের বলেছেন, একটা মুকুল নয়, লক্ষ লক্ষ মুকুল আছে। সিবিআই যদি মুকুল (রায়) -কে গ্রেফতার করে, তবে লক্ষ লক্ষ মুকুল রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে। সারদা কাণ্ডের তদন্তে সিবিআইকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিজেপি যেভাবে কাজ করাচ্ছে তার প্রতিবাদ হবেই।"
এর পাশাপাশি ওই নেতা বলেন, "সামনেই বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে, তখন যেন বিজেপিত জমানত জব্দ হয়, তা নিশ্চিত করতে হবে।"
১৩ ফেব্রুয়ারি, বনগাঁয়ের লোকসভা উপনির্বাচনের আগেই বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তৃণমূল সরকারের প্রতিমন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। দলে থেকে কাজ করতে পারছেন না তিনি আর তাই বিজেপিতে যোগ দিলেন।
এদিন বৈঠকের পরে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য নদিয়ার যুব তৃণমূল নেতা সত্যজিৎ বিশ্বাসকে প্রার্থী করছে দল।
-
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি











Click it and Unblock the Notifications