'লগে রহো মুন্নাভাই' মডেল পুরুলিয়ায়, উলঙ্গ হয়ে পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদ বৃদ্ধর
'লগে রহো মুন্নাভাই' মডেল পুরুলিয়ায়, উলঙ্গ হয়ে পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদ বৃদ্ধর
এ যেন এক টুকরো বলিউড সিনেমার দৃশ্য৷ পুরুলিয়ার বেগুনকোদর পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ। শরীরে নেই একটুকরো কাপড়৷ পঞ্চায়েতের সদস্যরা তাঁকে ফিরে যেতে বলছেন কিন্তু তিনি রাগত স্বরে বলছেন, 'যা গিয়ে দেখে আয় আমার বাড়ির অবস্থাটা!'

লগে রহো মুন্নাভাই সিনেমার 'মাস্টারজি'
সঞ্জয় দত্ত অভিনীতি 'মুন্নাভাই' সিরিজের দ্বিতীয় ছবি 'লগে রহো মুন্না ভাই' তে মুন্না ওরফ সঞ্জয় দত্তের কথায় গান্ধী নীতি মেনে এক বৃদ্ধ মাস্টারমশায় তার পেনশান অফিসে গিয়ে এক এক করে জামাপ্যান্ট খুলে দাঁড়িয়েছিলেন। কারণ একজন অফিসার ঘুষের ৫ হাজার টাকা ছাড়া তাঁরা পেনশানের ফাইল ছাড়ছিল না!

লগে রহো মুন্না ভাইয়েরই বাস্তব যেন বেকুনকোদরের ছোটবাবু রাজোয়াড়
গরিব হয়েও পাননি সরকারি প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী যোজনার বাড়ি৷ বহু বছরে একটু একটু ভেঙে পড়া মাটির বাড়িতে ছাদ থেকে বর্ষার জল ঢোকে৷ বাড়িতে থাকা দায়৷ বহুবার আবেদন জানিয়েও পাননি বাড়ি৷ এমনকি একটাও ত্রিপল পাননি সরকারি সাহায্য হিসেবে৷ উল্টে এবারে আবাস যোজনা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তাঁর। তাই পুরুলিয়ার ঝালদা দু'নং ব্লকের বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতে এসে উলঙ্গ হয়ে প্রতিবাদ করলেন ছোটবাবু রাজোয়াড়।

উলঙ্গ হয়েই প্রতিবাদ কেন?
উত্তর দিয়েছেন খোদ ছোটবাবুই৷ ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা এবং শোনা যাচ্ছে প্রশ্নকর্তাকে ঝাঁঝিয়ে উঠে ছোটবাবু গ্রাম্য ভাষায় বলছেন, 'এই পঞ্চায়েত উলঙ্গ, তাই আমি পঞ্চায়েতের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি।'

কী বলছেন বেকুনকোদরের পঞ্চায়েত প্রধান?
ছোটবাবু রাজেয়াড়ের অভিনভ প্রতিবাদের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পরই অস্বস্তিতে পড়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান৷ বেগুনকোদরের পঞ্চায়েত প্রধান শনিচরণ সিং মুড়া৷ তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা তালিকা থেকে নাম বাদ দিইনি। আমরা এই আবাস যোজনার তালিকা বানাইনি। খোঁজ নিয়ে দেখছি কি করে ওঁর নাম বাদ গেল৷ খুব তাড়াতাড়ি ওঁর নাম আবাস তালিকায় নিয়ে আসা হবে৷

কী করেন এই প্রতিবাদী ছোটবাবু রাজোয়াড়?
খিদে আন্দোলনের জন্ম দেয়। আর পুরুলিয়ার ছোটবাবু রাজোয়াড়রা তার আদর্শ উদাহরণ৷ পেশায় দিন মজুর ছোটবাবুর এখন সব আয় বন্ধ৷ ভরসা পরিবারের একমাত্র রেশনকার্ডে পাওয়া চাল, আটা ও অন্যান্য সামগ্রী। কিন্তু বর্ষায় ঝড় বৃষ্টি থেলে মাথা বাঁচানোর জন্য বাড়ি সারানোরও টাকা পয়সা নেই ছোটবাবুর। স্বাভাবিকভাবেই আন্দোলনের পথ বেছে নিয়েছেন ছোটবাবু৷












Click it and Unblock the Notifications