নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল কামদুনির মৌসুমী কয়ালের, তাপস মণ্ডলকে পাল্টা তোপ কুন্তলের

তাপস মণ্ডলকে পাল্টা নিশানা কুন্তল ঘোষের। এবার কামদুনি কাণ্ডের প্রতিবাদী মৌসুমী কয়ালের নাম বললেন কুন্তল ঘোষ। তিনি দাবি করেছেন তাপস মণ্ডলের এজেন্ট ছিলেন মৌসুমী কয়াল। তাপস মণ্ডলকে পাল্টা আক্রমণ শানিয়ে কুন্তল ঘোষ বলেছেন, তিনি ম্যাজিশিয়ান নন তাপস হয়তো ম্যাজিক দেখিয়েছেন।

কামুদুনি প্রতিবাদী মৌসুমী কয়েলেন নাম করলেন কুন্তল

কামুদুনি প্রতিবাদী মৌসুমী কয়েলেন নাম করলেন কুন্তল

নিয়োগ দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আর নাম প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার কুন্তল ঘোষের মুখে শোনা গেল কামদুনীর প্রতিবাদী মৌসুমী কয়ালের নাম। বৃহস্পতিবার আদালতে পেশ করার সময় কুন্তল ঘোষ দাবি করেেছন েয কামদুনীর মৌসুমী কয়ালের সঙ্গে তাপস মণ্ডলের যোগাযোগ ছিল। তাপস মণ্ডলের এজেন্ট ছিলেন মৌসুমী কয়াল। এই নিয়ে নতুন এক মহিলার নাম প্রকাশ্যে আনলেন কুন্তল ঘোষ। সেই সঙ্গে তাপস মণ্ডলকেও আক্রমণ করেছেন তিনি। তাপস মণ্ডল টাকা নিয়েছেন এবং গোপাল দলপতি টাকা দিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

পার্থ-মানিকের সঙ্গে সম্পর্ক নেই

পার্থ-মানিকের সঙ্গে সম্পর্ক নেই

এদিন কুন্তল ঘোষ দাবি করেছেন তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের কোনও সম্পর্ক নেই। তাঁদের তিনি কোনও ভাবেই চেনেন না। এদিকে এদিন আদালতে এক প্রকার বোমা ফাটিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তী। ২০০৯ থেকেো ২০১০ সালের ক্যাগ রিপোর্ট খতিয়ে দেখলেই সেটা প্রকাশ্যে আসবে। একাধিক সুপারিশ তারা করেছিলেন।

ফেস লস হয়েছে

ফেস লস হয়েছে

এদিন কুন্তল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বলেছেন ইডির চার্জশিটে পর্যন্ত তাঁর কোনও সম্পত্তি নেই বলে জানানো হয়েছে। কিন্তু সংবাদ মাধ্যমে যেভাবে তাঁর বিরুদ্ধে খবর প্রচার করা হয়েছে এবং তাঁর বিপুল সম্পত্তি রয়েছে বলে দেখানো হয়েছে তাতে তার ফেস লস হয়েছে। এতে ফ্যামিলি প্রবলেম হচ্ছে এমনকী নিজের বাচ্চার স্কুল ফি তিনি দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন। তাঁর ইমেজ এই সব প্রচারে খারাপ হয়েছে বলে অভিযোগ করেছেন কুন্তল ঘোষ। রাজনৈতিক বিদ্বেষ থেকেই তাঁর বিরুদ্ধে এই সব অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেছেন কুন্তল ঘোষ।

তাপসের অভিযোগ

তাপসের অভিযোগ

বৃহস্পতিবার আদালয়ে ঢোকার মুখে তাপস মণ্ডল কটাক্ষ করে বলেছিলেন কুন্তলকে জিজ্ঞাসা করুন, কুন্তল ম্যাজিশিয়ান। তার পাল্টা জবাবে কুন্তল ঘোষ বলেছেন তাপস মণ্ডল হয়তো কোনও ম্যাজিক দেখিয়েছিলেন। তাপস মণ্ডলের কাছ থেকেই কুন্তল ঘোষের নাম জানতে পারেন তদন্তকারীরা। এবং তারপরেই কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় বলাগড়ের আরেক তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+