কলকাতার করোনা সংক্রমণ হুগলির সমান, পুরুলিয়া-সহ ৬ জেলায় আশাব্যঞ্জক পরিসংখ্যান
কলকাতার করোনা সংক্রমণ হুগলির সমান, পুরুলিয়া-সহ ৬ জেলায় আশাব্যঞ্জক পরিসংখ্যান
পুরুলিয়া দেখাচ্ছে পথ। বাংলার ২৩ জেলার মধ্যে সবথেকে কম সংক্রমণ এখানেই। এদিন মাত্র ৫ জন সংক্রমিত হয়েছেন। আর তালিকার শীর্ষে থাকা প্রথম দুই জেলার মধ্যে কলকাতা দ্রুত সুস্থ হচ্ছে করোনার প্রকোপ থেকে। সোমবার দৈনিক সংক্রমণে হুগলিকে ধরে ফেলেছে কলকাতা। উত্তর ২৪ পরগনার সংক্রমণ এখনও সবার উপরে। তবে এখানেও কমছে দ্রুত।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে দু-হাজারের নিচে নেমে এসেছে। বাংলায় ১৮৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৭১। হুগলিতেও ১৭১ জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনায় ২৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৬৫৯৯। এদিন কলকাতায় ১৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮৪৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৯৭৯৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৯৫৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৪৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৪২৪৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৩৯৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৬৬৮৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩১৬৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৩৬ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১২৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৩৫৩৮ জন। হাওড়ায় আক্রান্ত ৯২১৩৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩০ জন। হুগলিতে ১৭১ জন বেড়ে আক্রান্ত ৭৯১০৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৫ জন, কোচবিহারে ৯৬ জন, দার্জিলিংয়ে ১১৭ জন, কালিম্পংয়ে ১৩ জন, জলপাইগুড়িতে ৯১ জন, উত্তর দিনাজপুরে ২৯ জন, দক্ষিণ দিনাজপুরে ২১ জন, মালদহে ১২ জন, মুর্শিদাবাদে ১৪ জন, নদিয়ায় ১১৭ জন, বীরভূমে ১৯ জন, পুরুলিয়ায় ৫ জন, বাঁকুড়ায় ৫০ জন, ঝাড়গ্রামে ২৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৭৭ জন, পূর্ব মেদিনীপুরে ১৭৮ জন, পূর্ব বর্ধমানে ৫২ জন, পশ্চিম বর্ধমানে ৪৯ জন আক্রান্ত হয়েছেন এদিন। আলিপুরদুয়ার, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও পুরুলিয়ার সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণে আসছে।












Click it and Unblock the Notifications