কলকাতা একদিনেই সংক্রমণের পাহাড়ে! উদ্বেগ শহরতলির জেলাগুলিতেও, একনজরে পরিসংখ্যান
কলকাতা একদিনেই সংক্রমণের পাহাড়ে চেপে বসেছে। প্রায় ৭৫ শতাংশ সংক্রমণ বেড়েছে কলকাতায়। সোমবার কলকাতায় করোনা আক্রান্ত হয়েছিল ২৮০০ মানুষ।
কলকাতা একদিনেই সংক্রমণের পাহাড়ে চেপে বসেছে। প্রায় ৭৫ শতাংশ সংক্রমণ বেড়েছে কলকাতায়। সোমবার কলকাতায় করোনা আক্রান্ত হয়েছিল ২৮০০ মানুষ। মঙ্গলবার সেই সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৭৫৯। একইসঙ্গে উদ্বেগ শহরতলির জেলাগুলিতেও। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনারও সংক্রমণও ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী পুরো বাংলাই।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিনও প্রায় ৫ হাজারের গায়ে। ফলে সক্রিয়ের সংখ্যাও বেড়েছে লাফিয়ে। কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজারের গায়ে। ২৯২২ জন বেড়ে কলকাতার সক্রিয় সংখ্যা ১২৭৩৯। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ৭৮০ জন বেড়ে হয়েছে ৪০৩৮। হাওড়ার করোনা সক্রিয় ৩৫৫ জন বেড়ে ২১৮৩। হুগলির করোনা সক্রিয়ও ১১৬৮ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১২৮৮ হয়েছে। পশ্চিম বর্ধমানে ১০৮০। বাকি ১৭ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৫৭৩ বীরভূমে। সর্বনিম্ন ২০ কালিম্পংয়ে। ১০০-র নিচে করোনা সক্রিয় ৭ জেলায়। ৪ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৪ জেলায়, ৪০০-র উপরে ১ জেলায় এবং ৫০০-র উপরে ১ জেলায়।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯০৭৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪৭৫৯ জন। উত্তর ২৪ পরগনায় ১৩৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ফের মাত্রা ছাড়িয়ে গেল। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ৫০০০-র সামান্য নিচে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিন ১৩০০-এর উপরে।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৫০৯১৯। এদিন কলকাতায় ৪৭৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৩৩২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৩২৮৪৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৩৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৩২ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৪১২২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৯১ জন। মৃত্যু হয়েছে মোট ৫০২৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৩২১৫৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪০৩৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬০৮ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫২৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৫৫২৯ জন। হাওড়ায় আক্রান্ত ১০৪৩৫০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯৮ জন। হুগলিতে ৪০০ জন বেড়ে আক্রান্ত ৯০৬৬৬ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৮ জন, কোচবিহারে ১৪ জন, দার্জিলিংয়ে ৫০ জন, কালিম্পংয়ে ২ জন, জলপাইগুড়িতে ৩৮ জন, উত্তর দিনাজপুরে ২১ জন, দক্ষিণ দিনাজপুরে ১০ জন, মালদহে ৯৪ জন, মুর্শিদাবাদে ২৭ জন, নদিয়ায় ৯৮ জন, বীরভূমে ২১৯ জন, পুরুলিয়ায় ৩৩ জন, বাঁকুড়ায় ৫০ জন, ঝাড়গ্রামে ১৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৯৩ জন, পূর্ব মেদিনীপুরে ৬৬ জন, পূর্ব বর্ধমানে ১১১ জন, পশ্চিম বর্ধমানে ৩৪৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications