কলকাতা করোনা সংক্রমণের শীর্ষে বাংলায়! প্রত্যন্ত জেলাগুলিতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা

কলকাতা করোনা সংক্রমণের শীর্ষে বাংলায়! সেইসঙ্গে প্রত্যন্ত জেলাগুলিতেও বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিন উত্তরবঙ্গের মালদহে দৈনিক সংক্রমণ ৬০০-র ঊর্ধ্বে উঠে গিয়েছে।

কলকাতা করোনা সংক্রমণের শীর্ষে বাংলায়! সেইসঙ্গে প্রত্যন্ত জেলাগুলিতেও বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিন উত্তরবঙ্গের মালদহে দৈনিক সংক্রমণ ৬০০-র ঊর্ধ্বে উঠে গিয়েছে। মঙ্গলবার পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কলকাতার করোনা সংক্রমণ। কিন্তু সংক্রমণ কমেছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া-হুগলিতে। আবার সংক্রমণ বেড়েছে শহরতলির বাইরের জেলাগুলিতেও।

কলকাতা করোনা সংক্রমণের শীর্ষে বাংলায়! প্রত্যন্ত জেলাগুলিতেও

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ২ হাজারের উপরে উঠেছে আবার। সক্রিয়ের সংখ্যা নেমেছে ৫০ হাজারের নিচে। ১৯৮৭ জন কমে কলকাতার সক্রিয় সংখ্যা ৪৭৮৫৪ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ৭৫৯ জন কমে হয়েছে ২৯১৯৪। হাওড়ার করোনা সক্রিয় ৯৮৭৬। হুগলির করোনা সক্রিয় ৮১৯৫ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৯৪৫৬ হয়েছে। পশ্চিম বর্ধমানে ৭২৫১। বাকি ১৭ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৫৯৪৩ বীরভূমে। সর্বনিম্ন ৩০৮ কালিম্পংয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০৪৩০। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২২০৫ জন। উত্তর ২৪ পরগনায় ১৭৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ফের দু-হাজারের উপরে উঠে গেল ফেল। তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ দু-হাজারের নিচেই রয়েছে। শহরতলির জেলাগুলিতেও সংক্রমণের মাত্রা কমেছে দক্ষিণ ২৪ পরগনা বাদ। তবে সংক্রমণ বেড়েছে বাকি জেলাতেও।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৩২৮১৫। এদিন কলকাতায় ২২০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৪৩০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৭৯৫৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৭৮৫৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪১৮২ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৮৮৮৪৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৭৬১ জন। মৃত্যু হয়েছে মোট ৫১১৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৫৪৫৪০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯১৯৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৫১৩ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
হাওড়া আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনাকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৮৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২০৩২৭ জন। হাওড়ায় আক্রান্ত ১২১৩৮০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। হুগলিতে ৪৫৪ জন বেড়ে আক্রান্ত ১০৩৭১৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১১৫ জন, কোচবিহারে ১৪১ জন, দার্জিলিংয়ে ৪০৩ জন, কালিম্পংয়ে ৩১ জন, জলপাইগুড়িতে ২৩৫ জন, উত্তর দিনাজপুরে ৪৩৫ জন, দক্ষিণ দিনাজপুরে ১৮৬ জন, মালদহে ৬০৯ জন, মুর্শিদাবাদে ২০২ জন, নদিয়ায় ২২৭ জন, বীরভূমে ২৯১ জন, পুরুলিয়ায় ৭৭ জন, বাঁকুড়ায় ২২১ জন, ঝাড়গ্রামে ২৭৫ জন, পশ্চিম মেদিনীপুরে ২৮২ জন, পূর্ব মেদিনীপুরে ১৭৬ জন, পূর্ব বর্ধমানে ৩৯৫ জন, পশ্চিম বর্ধমানে ৩৮৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+