করোনার দৈনিক সংক্রমণ উত্তর ২৪ পরগনার তুলনায় অর্ধেক কলকাতায়, একনজরে বাংলার ২৩ জেলা
কলকাতাকে টেক্কা দিয়ে উত্তর ২৪ পরগনা করোনা সংক্রমণে ৩ লাখ পেরিয়ে গিয়েছিল শুক্রবার। শনিবার উত্তর ২৪ পরগনার পিছু পিছু ৩ লক্ষ ছাড়িয়ে গেল কলকাতাও।
কলকাতা ও উত্তর ২৪ পরগনার মোট করোনা সংক্রমণ ৩ লাখ পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে। উত্তর ২৪ পরগনা কলকাতার থেকেও আগে ৩ লক্ষের গণ্ডি টপকেছে। বর্তমানে করোনার দৈনিক সংক্রমণ উত্তর ২৪ পরগনার তুলনায় অর্ধেক হচ্ছে কলকাতায়। দ্বিতীয় তরঙ্গে অনেক বেশি সংক্রমিত হয়েছে উত্তর ২৪ পরগনা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৬ হাজারে নিচে নেমে গিয়েছে। বাংলায় ৫৮৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬১০। উত্তর ২৪ পরগনায় ১১৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৬৪৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪১৪৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০১৪৪৪। শুধু এদিনই কলকাতায় ৬১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৬৪৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৩৯২৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৮৭৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৪১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩০৫৮০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৮১ জন। মৃত্যু হয়েছে মোট ৪১৪৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৬১০১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৫৫৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৮৯৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৩৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯০১৬৩ জন। হাওড়ায় আক্রান্ত ৮৮৮৫১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। হুগলিতে ৪৫১ জন বেড়ে আক্রান্ত ৭৫৯২১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৯৪ জন, কোচবিহারে ২৩৭ জন, দার্জিলিংয়ে ৩৩৫ জন, কালিম্পংয়ে ২০ জন, জলপাইগুড়িতে ১৮৬ জন, উত্তর দিনাজপুরে ৮৯ জন, দক্ষিণ দিনাজপুরে ৪৬ জন, মালদহে ৭১ জন, মুর্শিদাবাদে ৯১ জন, নদিয়ায় ৩৪৪ জন, বীরভূমে ২০১ জন, পুরুলিয়ায় ৪৮ জন, বাঁকুড়ায় ১৫৩ জন, ঝাড়গ্রামে ৪৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৩২৩ জন, পূর্ব মেদিনীপুরে ৩৮৪ জন, পূর্ব বর্ধমানে ১৩৯ জন, পশ্চিম বর্ধমানে ১৪১ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications