Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AI ব্যবহার করে মমতার নাচের মিম পোস্ট! সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পেলেন কলকাতা পুলিশের চিঠি

Mamata Banerjee: লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ কাল। তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিম পোস্ট করার দায়ে কলকাতা পুলিশের চিঠি পেলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর মিম বানানো হয়েছে। অবিলম্বে সেই ভিডিওগুলি সরিয়ে নিতে বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

Mamata Banerjee AI

@SoldierSaffron7 ও @Shalendervoice নামে এক্স হ্যান্ডল অ্যাকাউন্টের ব্যবহারকারীদের কাছে কলকাতা পুলিশের নোটিশ গিয়েছে। @Shalendervoice নামের অ্যাকাউন্টটি শালেন্দর শর্মার। যাঁর পরিচয় দেওয়া রয়েছে আইজীবী, সমাজকর্মী ও উদ্যোগপতি।

যদিও @SoldierSaffron7 নামের অ্যাকাউন্টি কে চালান তা স্পষ্ট নয়। অ্যাকাউন্টটির নাম রয়েছে স্পিটিং ফ্যাক্টস, ব্র্যাকেটে লেখা মোদী কা পরিবার। ফলে বোঝাই যাচ্ছে তিনি বিজেপি কর্মী বা বিজেপি সমর্থক। নিজেকে প্রাউড আনঅ্যাপোলজেটিক হিন্দু বলে পরিচয় দেওয়া রয়েছে।

মমতার যে ভিডিওটি নিয়ে বিতর্কের সূত্রপাত, তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে নাচছেন। আসল ভিডিওটি অবশ্য আমেরিকান র‍্যাপার লিল ইয়াচির (Lil Yachty) একটি স্টেজে ঢোকার মুহূর্তের। ২০২২ সালের জুনে ইউটিউবে এই ভিডিও প্রথম প্রকাশ করা হয়, তারপর এটিকে নিয়েই অনেকে নানাবিধ মিম বানিয়েছেন।

কলকাতা পুলিশের সাইবার পুলিশ থানার অফিসার ইন-চার্জ যে নোটিশ পাঠিয়েছেন তাতে লেখা হয়েছে, এই ভিডিওটি আপত্তিজনক, দূষিত ও উদ্দীপক। আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরির আশঙ্কা থাকছে। ভারতীয় সংবিধানের ১৪৯ ধারায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এই ভিডিওটি সরিয়ে না নেওয়া হলে যথোপযুক্ত আইনি পদক্ষেপের বার্তাও দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। এরপর @Shalendervoice অ্যাকাউন্ট থেকে ভিডিওটি সরানো হলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত @SoldierSaffron7 অ্যাকাউন্ট থেকে ভিডিওটি সরানো হয়নি।

উল্টে @SoldierSaffron7 অ্যাকাউন্ট থেকে পুলিশের নোটিশের ছবি পোস্ট করে লেখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিম পোস্ট করার জন্য কলকাতা পুলিশ নোটিশ পাঠাচ্ছে। যাঁরা বিজেপি সরকারের আমলে দেশে গণতান্ত্রিক পরিবেশের প্রশ্ন তোলেন, তাঁরা মাঝেমধ্যে বাংলায় আসতে পারেন। দেখে যান এখানে কতটা বাকস্বাধীনতা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+