জিজ্ঞাসাবাদের নামে ঘণ্টার পর ঘণ্টা হেনস্থা, প্রভাবশালী বিজেপি নেতার অভিযোগে চাঞ্চল্য
জিজ্ঞাসাবাদারে নাম করে ঘন্টার পর ঘন্টা ধরে হেনস্থার অভিযোগ বিজেপি নেতার। মিছিল থেকে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে।
জিজ্ঞাসাবাদারে নাম করে ঘন্টার পর ঘন্টা ধরে হেনস্থার অভিযোগ বিজেপি নেতার। মিছিল থেকে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে। যার জন্যই তাঁকে ডেকেছিল হেয়ার স্ট্রিট থানা। যদিও বিজেপি নেতার অভিযোগে প্রেক্ষিতে কলকাতা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৪ ডিসেম্বরের মিছিল থেকে উত্তেজনা
মেটিয়াবুরুজের আরএসএস কর্মী বীরবাহাদুর সিং গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার দাবিতে ৪ ডিসেম্বর শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। সেই মিছিলে অংশ নিয়েছিলেন অনুপম হাজরা। ধর্মতলায় মিছিল যাওয়ার পর তাঁর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। যার জেরে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করে।

অনুপম হাজরাকে নোটিশ
এর পরেই প্রাক্তন সাংসদকে নোটিশ পাঠায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ঘটনা সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল।

থানায় হাজিরা অনুপম হাজরার
নোটিশের প্রেক্ষিতে বুধবার বিকেলে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিতে যান অনুপম হাজরা। পুলিশ তাঁকে জেরা করে বলে জানা গিয়েছে। প্রায় পাঁচ ঘন্টা পর রাতে থানা থেকে বেরোন অনুপম হাজরা।

পুলিশি হেনস্থার অভিযোগ
জেরার নামে তাঁকে পুলিশ হেনস্থা করেছে বলে, থানা থেকে বেরিয়ে অভিযোগ করেছেন অনুপম হাজরা। তিনি বলেছেন, জেরা করার নামে ৫ ঘন্টা তাঁকে থানায় বসিয়ে রাখা হয়ছিল। তাঁর আরও অভিযোগ তৃণমূল জমানায় যাঁরা বিজেপি করছেন, তাঁদের সবাইকেই হেনস্থার শিকার হতে হচ্ছে।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications