বাবুল সুপ্রিয়র অভিযোগের সত্যতা নেই! বাঙুর হাসপাতাল নিয়ে টুইট কলকাতা পুলিশের
বাঙুর হাসপাতাল নিয়ে বাবুল সুপ্রিয়র অভিযোগের সত্যতা নেই। টুইটে এমনটাই জানাল কলকাতা পুলিশ। প্রসঙ্গত বাবুল সুপ্রিয় টুইট করে অভিযোগ করেছিলেন
বাঙুর হাসপাতাল নিয়ে বাবুল সুপ্রিয়র অভিযোগের সত্যতা নেই। টুইটে এমনটাই জানাল কলকাতা পুলিশ। প্রসঙ্গত বাবুল সুপ্রিয় টুইট করে অভিযোগ করেছিলেন বাঙুর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ভিডিও করা সোমনাথের দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ এর জবাবে জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ।
|
এমআর বাঙুর নিয়ে বাবুল সুপ্রিয়র টুইটে তোলপাড় রাজ্য
এমআর বাঙুরের আইসোলেশন ওয়ার্ডে থাকা এক রোগী ভিডিও করে আইসোলেশন ওয়ার্ডের অবস্থা তুলে ধরেন। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের মেল আইসোলেশন ওয়ার্ডে একটি বেডের সঙ্গে অন্য বেডের ফারাক যৎ সামান্য। একজনের শরীর থেকে অপরজনের সংক্রমণ ছড়াতে দেরি হবে না আদৌ। সেখানে বেডে মৃতদেহ দীর্ঘক্ষণ পড়ে রয়েছে বলেও অভিযোগ করেছেন সেই রোগী। এই ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে।

ওই যুবকের বিরুদ্ধে পুলিশ মামলা করে বলে অভিযোগ বাবুলের
সোমনাথ দাস নামে এক যুবক আইসোলেশন ওয়ার্ডের ৩৪৯ নম্বর বেডে ভর্তি ছিলেন। তিনিই ওই ভিডিওটি করেন। পরবর্তী সময়ে নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় যুবককে ছেড়ে দেওয়া হয়। বাবুল সুপ্রিয়-র অভিযোগ ওই যুবককে ছাড়ার আগে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করে।

অভিযোগ অস্বীকার পুলিশের
কলকাতা পুলিশের তরফ থেকে পাল্টা টুইট করে জানানো হয়েছে বাবুল সুপ্রিয়র অভিযোগ ঠিক নয়। ওই যুবকের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।

বাঙুর নিয়ে সাফাই ফিরহাদের
অন্যদিকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কেউ মারা গেলে ৪ ঘন্টা দেখে, তবেই ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। সেই সময় দেহ সরানো হয় না। প্রসঙ্গত বাবুল সুপ্রিয় পোস্ট করা ভিডিও অভিযোগ করা হয়েছিল বাঙুরের আইসোলেশন ওয়ার্ডে মৃতদেহ দীর্ঘক্ষণ পড়ে রয়েছে।












Click it and Unblock the Notifications