Kolkata Metro: কখন স্বাভাবিক হবে পরিষেবা? জানাল কলকাতা মেট্রো

Kolkata Metro: সপ্তাহের শেষদিনে থমকাল কলকাতা মেট্রো। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ পরিষেবা। কলীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। আর এরপরেই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে পাওয়ার ব্লক করা হয়। ফলে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা (Kolkata Metro) বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এমনকি রাস্তায় বেরিয়ে মিলছে না অটো বাসও। অ্যাপ ক্যাবেও চরম হেনস্থার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এই অবস্থায় গন্তব্যে পৌঁছতে রাস্তায় রীতিমত ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে সাধারণ মানুষকে।

Kolkata Metro:

জানা যাচ্ছে, কালীঘাট মেট্রোয় (Kolkata Metro) স্টেশনে একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর এরপরেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সকাল ৮টা ১২ মিনিটে এই পাওয়ার ব্লক করা হয়। রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত এই পাওয়ার ব্লক করা হয়।

প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ ওই লাইনে মেট্রো পরিষেবা। যদিও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

Kolkata Metro: কিন্তু কখন পরিষেবা স্বাভাবিক হবে?

যুদ্ধকালীন তৎপরতায় মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই বিষয়ে মেট্রোরেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, স্টার্টার সিগন্যাল পাড় হওয়ার সময় মেট্রোয় একটি সমস্যা ধরা পড়ে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই পাওয়ার ব্লক করা হয়েছে।

খুব শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করা হবে। ত্রুটি মেরামতের কথাও এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন কলকাতা মেট্রো আধিকারিকরা। তবে নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি প্রথম মেট্রোয় ট্র্যাভেল করবেন বলেও জানিয়েছেন।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই গিরিশ পার্ক মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। আর এরপরেই বন্ধ হয়ে যায় পরিষেবা। চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার যান্ত্রিক ত্রুটি। ফলে ফের একবার যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+