ইডিতে হাজিরায় 'না', উভয়পক্ষের কী পদক্ষেপ, জেনে নিন

নারদা কাণ্ডে আপাতত ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়। প্রত্যেকের ক্ষেত্রেই তিনবার করে সুযোগ দেওয়া হবে ইডির দফতরে হাজিরার জন্য

নারদা কাণ্ডে আপাতত ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়।

চিঠি পাঠিয়ে সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরার জন্য বলেছিল ইডি।

ইডিতে হাজিরায় 'না', উভয়পক্ষের কী পদক্ষেপ, জেনে নিন

বুধবার ইডির দফতরে হাজিরার জন্য চিঠি দেওয়ার হয়েছিল ফিরহাদ হাকিমকে। মঙ্গলবার চিঠি দিয়ে জানিয়েছেন, বিধানসভায় জরুরি কাজের জন্য তিনি যেতে পারবেন না। বিধানসভা শেষ হলেই তিনি হজে যাবেন। সম্ভবত পুজোর আগে ইডির দফতরে ফিরহাদ হাকিমের যাওয়ার সম্ভবনা নেই।

বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরার কথা ছিল মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। কিন্তু তিনিও ইতিমধ্য়েই জানিয়েছিলেন আপাতত সময়ের অভাবে হাজিরা দিতে পারছেন না। এর প্রেক্ষিতে নতুন করে মেয়রকে চিঠি পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তাঁকে ৭ দিন সময় দেওয়া হয়েছে। এবার মেয়র হাজিরা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইডি সূত্রে খবর।

শুক্রবার দফতরে হাজিরা দেওয়ার জন্য ইডি চিঠি পাঠিয়েছিল পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। পূর্ব নির্ধারিত কাজের জন্য সম্ভবত তিনিও ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না।

প্রত্যেকের ক্ষেত্রেই তিনবার করে সুযোগ দেওয়া হবে ইডির দফতরে হাজিরার জন্য। না হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে ইডি সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+