নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের, খারিজ সুবীরেশের জামিনের আর্জি

নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের, খারিজ সুবীরেশের জামিনের আর্জি

ফের খারিজ হয়ে গেল সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আর্জি। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদনের শুনানি ছিল। সেই শুনানিতে সুবীরেশের জামিনের আর্জি খারিজ করে কড়া পর্যবেক্ষণ দিয়েছ হাইকোর্ট। বিচারপতিদের বেঞ্চ পর্যবেক্ষণে বলেছে নিয়োগ দুর্নীতি কাণ্ড এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। কাজেই সুবীরেশ ভট্টাচার্যের জামিন মঞ্জুর করা যাবে না।

সুবীরেশের জামিন খারিজ

সুবীরেশের জামিন খারিজ

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের বেঞ্চে ছিল মামলার শুনানি। কিন্তু বিচারপতি সেই জামিনের আর্জি খারিজ করে দেন। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেই হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে সুবীরেশের জামিনের আর্জি।

আদালতের পর্যবেক্ষণ

আদালতের পর্যবেক্ষণ

বুধবার সুবীরেশের মামলার শুনানির সময় আদালত বেশ কিছু বিষয়ে কড়া পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে নিয়োগ দুর্নীতি কাণ্ড এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে বলেছেন, 'সমাজের এক জন হিসাবে কেউ কি আশা করতে পারেন না যে অন্তত শিক্ষক নিয়োগ স্বচ্ছভাবে হবে? সেখানেও দুর্নীতির অভিযোগ। এটা তো সমাজের সঙ্গে বেইমানি করা হল।' সুবীরেশের আইনজীবীকেও কড়া বার্তা দিয়েছেন বিচারপতি। তিনি বলেছেন, 'তিনি তো আর ভারতের রাষ্ট্রপতির ভাইস চ্যান্সেলর নন। অতএব, আমরা এই বিষয়টি নিয়ে চিন্তিত নই। এই নিয়োগ দুর্নীতিতে সুবীরেশের বিরুদ্ধে কী অভিযোগ, সেটা দেখতে চাই।' যদিও সুবীরেশের আইনজীবী আদালতে বারবার দাবি করেছেন তাঁর মক্কেল পদে থাকাকালীন এই দুর্নীিত ঘটেনি।

সুবীরেশের ভাগ্নেকে তলব সিবিআইয়ের

সুবীরেশের ভাগ্নেকে তলব সিবিআইয়ের

এদিকে আবার সুবীরেশ ভট্টাচার্যে ভাগ্নেকে তলব করেছে সিবিআই। আজই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন প্রভাব কাটিয়ে সুবীরেশ তাঁর ভাগ্নেকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। ওএমআর শিটে নম্বরের অদলবদল করা হত। অভিযোগ সুবীরেশের নির্দেশেই ওএমআর শিটের নম্বর থেকে বেশি নম্বর আপলোড করা হত সার্ভারে। সেই নম্বর দেখিয়েই চাকরি দেওয়া হত অযোগ্যদের। তাঁর ভাগ্নের ক্ষেত্রেও তিনি তাই করেছিলেন। সূত্রের খবর সুবীরেশের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁর ভাগ্নেকে জেরা করা হবে।

কোটি কোটি টাকার লেনদেন

কোটি কোটি টাকার লেনদেন

ওএমআর শিটের নম্বর সার্ভারে বেশি নম্বর করে আপলোড করার ঘটনায় পুরো মদত ছিল সুবীরেশের। তাঁর নির্দেশেই এইসব কাজ করতেন তাঁর অধঃস্তন ৪ কর্মী। তাঁদের তলব করেও জেরা করেছেন তদন্তকারীরা। অয়োগ্যদের ওএমআর শিটের নম্বর বদলে দেওয়ার জন্য কোটি কোটি টাকার লেনদেন হত। এমনই জানমতে পেরেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই বেআইনিভাবে পদ থেকে সরিয়ে দেওয়া এসএসসির দুই প্রাক্তন চেয়ারম্যানকে তলব করে জেরা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+