হাওড়া আদালতে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন কলকাতা হাইকোর্টের

হাওড়া আদালতে আইনজীবীদের ওপর পুলিশের লাঠি চালানোর ঘটনায় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গড়ে দিল কলকাতা হাইকোর্ট।

হাওড়া আদালতে আইনজীবীদের ওপর পুলিশের লাঠি চালানোর ঘটনায় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গড়ে দিল কলকাতা হাইকোর্ট। তদন্ত কমিটির একমাত্র সদস্য কলকাতা হাইকোর্টেরই প্রাক্তন বিচারপতি কল্যাণ জ্যোতি সেনগুপ্তকে তিন মাসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার পরবর্তী শুনানি ২৬ আগস্ট।

হাওড়া আদালতে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন কলকাতা হাইকোর্টের

এছাড়া ২৪ এপ্রিলের ওই ঘটনায় অভিযুক্ত ডেপুটি পুলিশ কমিশনার ভিআরএস অনন্ত নাগ, অতিরিক্ত পুলিশ কমিশনার ভাবনা গুপ্তা, ডিএসপি গোলাম সওয়ার, পুলিশ অফিসার অভিজিৎ বন্দোপাধ্যায় এবং বিপেন তামাং সহ হাওড়া পুলিশ কমিশনারটের যে সাত কর্মীকে অবিলম্বে অন্য জেলায় বদলির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সেদিনের ঘটনার প্রেক্ষিতে হাওড়া পুলিশের দায়ের করা এফআইআরে মামলার আগামী শুনানির দিন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত।

হাওড়া আদালতে ওই সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া স্বতঃপ্রনোদিত মামলার রায়ে কলকাতা হাইকোর্ট এও জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে পুলিশকে যদি আদালত চত্বরে ঢুকতেই হয়, তবে জেলা বিচারক বা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতি নিতে হবে। ঘটনায় পুলিশ-প্রশাসনকে আরও সংযত হতে হতো বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপে ত্রুটি থাকায় এই ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে আদালত।

উল্লেখ‍্য, গত ২৪ এপ্রিল গাড়ি পার্কিং নিয়ে হাওড়া আদালতে আইনজীবী ও পুরোকর্মীদের অশান্তি ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলে অভিযোগ। ঘটনার পর দিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলার উদ্যোগ নেন।

কিন্তু ওই ডিভিশন বেঞ্চের এক জন বিচারপতি অসুস্থ বহয়ে পড়ায় মামলার শুনানি যায় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। টানা চার দিন শুনানির পর সোমবার রায় দান স্থগিত রাখে এই বেঞ্চ। এদিন সেই মামলায় রায়ে এই নির্দেশ দেয় আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+