কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি, তবে এই স্বস্তি কতদিন, কী বলছে হাওয়া অফিস

গোটা দেশ যখন তীব্র দহনে হাঁসফাঁস করছে তখন কলকাতায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি।

গোটা দেশ যখন তীব্র দহনে হাঁসফাঁস করছে তখন কলকাতায় সকাল থেকে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। রাজ্যের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। আর তাতে শক্তি বাড়িয়েছে বিহার এবং বাংলাদেশের উপর তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্ত। এই তিনের প্রভাবে আগামী ২৪ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারীর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আপাতত স্বস্তি

আপাতত স্বস্তি

আগামী দু'‌দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে। এদিকে বুধবার সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। ভোরেই কয়েক পশলা বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কয়েক ধাপ কমে গিয়েছে।

কমল তাপমাত্রা

কমল তাপমাত্রা

এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। এদিন বুধবার দিনের তাপমাত্রা এর থেকে বাড়বে না বলে জানানো হয়েছে।

দুই বঙ্গেই বৃষ্টি

দুই বঙ্গেই বৃষ্টি

দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এদিন সকাল থেকেই। গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গের পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। আগামী দু'দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ঢুকছে বর্ষা

ঢুকছে বর্ষা

আর এই বৃষ্টির রেশ ধরেই রাজ্যে বর্ষা ঢুকবে বলে মনে করা হচ্ছে। ৮ জুন কেরলে বর্ষা ঢোকার কথা। তারপর থেকে গোটা দেশের তাপমাত্রাই কমবে বলে জানিয়েছে মৌসম ভবন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+