শীতের আমেজ কী আরও বাড়তে পারে? কবে থেকে? জানুন আবহাওয়ার আপডেট
আজকের আবহাওয়ার অনুযায়ী, আগের দিনের থেকে রাজ্যে তাপমাত্রা আজ সামান্য বাড়তে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং পারদ স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে। পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব কমে যাওয়া এবং পূবালী বাতাসের আগমনের কারণেই মূলত এই তাপমাত্রা বাড়বে। আগামী ২থেকে ৩ দিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, শীতের এই পরিবর্তন কী দীর্ঘস্থায়ী হবে?
আবহাওয়া সংস্থা অনুসারে, এবার শীত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে, আগামী বেশ কিছুদিন নিম্নচাপ বা ঝড়ের কোনও সম্ভাবনা নেই। সপ্তাহজুড়ে শুষ্ক এবং শীতল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়াবিদরা মনে করছেন যে, এই বছর শীত আগের তুলনায় একটু বেশি হতে পারে। কিন্তু এই শীত দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব কমে যাওয়ার কারণেই মূলত তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই কলকাতার আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা গেছে। এবং কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে এসেছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।












Click it and Unblock the Notifications