চোখের নীচের হাড় ভেঙেছে, বসানো হবে পাত! এখন কেমন আছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু?
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এখনও শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর চোখের নিচে হাড় ভেঙে গিয়েছে। এবং আপাতত তাঁকে কথা বলতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে মুখে পাত বসানো হতে পারে।
তবে, খগেন মুর্মুর পরিবার চাইছে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যেতে। গতকালের হামলার ঘটনার পর তাঁকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন সকালে চিকিৎসকেরা সাংসদের ছেলে অনিমেষ মুর্মুকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তাঁরা বলেন, সাংসদের চোখের নিচ থেকে নাকের নিচ পর্যন্ত মারাত্মক আঘাত লেগেছে এবং হাড় ভেঙে গিয়েছে।
প্রথমে পাঁচটি সেলাই দেওয়া হলেও, পরবর্তীতে আরও দুটি সেলাই দিতে হয়েছে, মোট সাতটি সেলাই পড়েছে। অস্ত্রোপচার করে পাত লাগানো জরুরি এবং তাঁকে অন্তত পনেরো দিন কথা বলতে নিষেধ করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার দুপুরে খগেন মুর্মু নাগরাকাটায় একটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষও তাঁর সঙ্গে ছিলেন। সেখানে তাঁদের গাড়ি লক্ষ্য করে স্থানীয়রা লাঠি, জুতো, পাথর নিয়ে আক্রমণ করে।
নদীর ধার থেকে পাথর ছুড়ে মারা হয়। গাড়ি থেকে নেমে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলার সময় খগেন মুর্মুর চোখে পাথর লাগে এবং রক্ত বের হতে থাকে। এই ঘটনায় শংকর ঘোষও আহত হন।
-
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications