রিভিউ করেই নিটে দেশে প্রথম, নিউরো সার্জেন হতে চায় কল্যাণ
নিট পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অধিকার করল আসানসোলের জেকে নগর খনি এলাকার বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায়। কল্যাণ ৭২০-র মধ্যে ৬৮৬ নম্বর পেয়েছে। পদার্থবিদ্যা, রসায়ন ও বায়োলজি- তিনটি বিষয়েই ৯৯ শতাংশের বেশি নম্বর পেয়েছে সে।

জানা গেছে, জুন মাসে নিটের রেজাল্ট বেরিয়েছে। তখন র্যাঙ্ক আসেনি কল্যাণের। পরে খাতা রিভিউ করায় নম্বর বেড়ে প্রথম র্যাঙ্ক পেল সে। ইতিমধ্যেই দিল্লির এইমসের মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হয়েছে কল্যাণ।
কল্যাণ জানিয়েছে, আট-দশ ঘণ্টা পড়াশোনা করতো। একাগ্রতা ও পরিশ্রমেই খুলেছে সাফল্যের দরজা। সাহায্য করেছেন বাবা, মা ও দিদি। এমবিবিএস, এমডি কমপ্লিট করে নিউরো সার্জেন হতে চায় কল্যাণ। কল্যাণের বাবা ভৈরব চট্টোপাধ্যায় ইসিএল কর্মী। মা গৃহবধূ। ভৈরব চট্টোপাধ্যায় বলেন, রাতে উঠেও দেখেছি ছেলে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তখন ঘরের লাইট নিভিয়ে বলতাম শুয়ে পড়তে, ফের সকালে উঠে পড়লেই হবে। তাতেও ভোর পাঁচটায় উঠে ফের পড়তে বসতো কল্যাণ। ওকে পড়াশোনার জন্য কখনও চাপ দিতে হয়নি। ছোট থেকেই কল্যাণ সময়ানুবর্তিতা মেনেই চলে। সানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি শুভেচ্ছা জানাতে যান কল্যাণকে। জিতেন্দ্র বলেন, আসানসোলের বুকে কল্যাণ ইতিহাস তৈরি করল।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications