Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kalbaisakhi Hit Bengal: প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কলকাতায়, কালবৈশাখীর দাপট দেখল একাধিক জেলা

Kalbaisakhi Hit Bengal: সন্ধ্যা নামতেই ব্যাপক ঝড় বৃষ্টি শহর এবং শহরতলিতে! একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কালবৈশাখীর দাপট শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস। সেই অনুযায়ী সন্ধ্যা নামতেই প্রবল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া।

কয়েকটি জায়গায় ব্যাপক ব্জ্রপাতের পরিস্থিতিও তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। প্রবল এই ঝড় বৃষ্টির (Kalbaisakhi Hit Bengal) ফলে ব্যাপক ভোগান্তির মধ্যে অফিস ফেরত যাত্রীরা। বহু জায়গায় ইতিমধ্যে জল জমে গিয়েছে বলেও জানা যাচ্ছে। এমনকী শহর এবং শহরতলির কয়েকটি জায়গায় ইতিমধ্যে তীব্র যানজট তৈরি হয়েছে বলেও জানা যাচ্ছে।

Kalbaisakhi Hit Bengal

Kalbaisakhi Alert: ৬০ কিমি...বিকেল হতেই কালবৈশাখীর তাণ্ডব! ২৪ ঘণ্টায় আরও বড় দুর্যোগের পূর্বাভাস
Kalbaisakhi Hit Bengal: এক নজরে হাওয়া অফিসের পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে এদিন পূর্বাভাসে (West Bengal Weather Alert) জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে।

বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ছোট হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। ঝড় বৃষ্টির জেরে কিছুটা পরিস্থিতি ঠান্ডা থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।

Kalbaisakhi Hit Bengal: এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া?

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হবে। এবং তা রবিবার পর্যন্ত চলবে বলে পূর্বাভাস। বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ উপরের একাধিক জেলাতে।

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বজ্রবিদ্য সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কয়েকটি জেলায়। পাশপাশি ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েক দিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+