কণ্ঠস্বরের নমুনা নিতে হবে কালীঘাটের কাকুর, হাসপাতালকে চিঠি ইডির
পুজো শেষ হতেই কি বিরাম্বনা বাড়তে চলেছে কালীঘাটের কাকুর? ইডির আধিকারিকরা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চান। সেজন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে চিঠি পাঠানো হল। হাসপাতাল কর্তৃপক্ষ কবে দিনক্ষণ স্থির করবে? তারই অপেক্ষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডির তরফে জানানো হয়েছে, সোমবারই হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে হবে। ইডির বিশেষ আদালত অতি সম্প্রতি জানিয়ে দিয়েছে, সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা নিতে কোনও সমস্যা নেই। যে কোনও জায়গা থেকেই এই নমুনা সংগ্রহ করা যেতে পারে।

দীর্ঘ দুই মাস ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কাকু। ইডির তদন্তকারীরা তার শারীরিক অবস্থার খোঁজখবর করতে একাধিবার গত সপ্তাহে হাসপাতালে গিয়েছেন। সুজয়কৃষ্ণের এখন ঠিক কী কী চিকিৎসা চলছে। কী কী শারীরিক সমস্যা তার আছে? সেইসব তথ্য নেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের থেকে সুজয়কৃষ্ণের মেডিক্যাল রিপোর্ট নেওয়া হয়েছে। কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও সেইসব রিপোর্ট নিয়ে কথা বলা হয়েছে। সেই চিকিৎসকরা কী কী বলেছেন, সেই বিষয়ে এখনও জানা যায়নি।
তবে এবার ইডি কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সংগ্রহের জন্য উঠেপড়ে লেগেছে। এসএসকেএম সবুজসঙ্কেত দিলেই সেই কাজ করা হবে। তবে তার আগে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার ব্যাপারটিও ঠিক করতে হবে। আদালতের নির্দেশ আছে হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ, রাজ্য ফরেনসিক ল্যাবরেটরি কর্তৃপক্ষ এই ব্যাপারে ইডিকে সাহায্য করবে।
জুলাই মাসে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা ছিল ইডির। সেইসময় কালীঘাটের কাকুর স্ত্রী মারা যায়। প্যারোলে বেশ কিছুদিন বাইরে ছিলেন তিনি। তারপরেই তার শারীরিক সমস্যা ধরা পড়ে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের বাইপাস সার্জারিও হয়।
সেই থেকেই তিনি হাসপাতালে৷ বেসরকারি হাসপাতাল থেকে পরে তিনি রাজ্য সরকারের এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। আর সেখানেই তিনি গত দুমাস ধরে রয়েছেন। কাকু এখন কতটা অসুস্থ? তার তল পেতে চাইছেন ইডি আধিকারিকরা। পুজো শেষ। এবার কি তাহলে বিরাম্বনায় পড়তে চলেছেন সুজয়কৃষ্ণ?
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications