অমিত শাহের ভার্চুয়াল ক্লাসের আগে ক্লাস নিলেন কৈলাশ বিজয়বর্গীয়
অমিত শাহের ভার্চুয়াল ক্লাসের আগে ক্লাস নিলেন কৈলাশ বিজয়বর্গীয়
৮ জুন অমিত শাহর ভার্চুয়াল সভার প্রস্তুুতি নিয়ে বঙ্গ বিজেপি নেতাদের ক্লাস নিলেন কৈলাস বিজয়বর্গীয়। সোমবার এরাজ্যে অমিত শাহর ভার্চুয়াল সভার কথা প্রথম ঘোষনা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বেলা ১১ টায় দিল্লী থেকে বাংলায় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন অমিত শাহ। সেই ভার্চুয়াল সভা ঠিক কি তানিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক সারলেন রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সহকারি পর্যবেক্ষক অরবিন্দ সেনান, সংগঠন সম্পাদক শিবপ্রকাশ। বঙ্গ বিজেপির তরফে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের সংগঠন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়,কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
উল্লেখ্য, বিগত বিহার বিধানসভার ভোটে ভার্চুয়াল সভা করেছিলেন অমিত শাহ। তারপর ফের বঙ্গে ভার্চুয়াল সভা করতে চলেছেন তিনি। বঙ্গ বিজেপির নেতাদের কাছে এই ধরনের সভায় অংশগ্রহন প্রথম। তাই সভাকে সাফল্যের মুখ দেখাতে প্রস্তুুতি বৈঠক সারলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি এদিনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিলীপ ঘোষদের বলেন আগে থাকতেই কারা এই ভার্চুয়াল সভায় উপস্থিত হবেন তাদের তালিকা দিতে হবে কেন্দ্রকে।
ভার্চুয়াল সভায় বঙ্গ বিজেপির ১ হাজার নেতা অনলাইনে উপস্থিত থাকবেন। তারা কারা ও তাদের পরিচয় আগেই জানাতে হবে দিল্লীকে। এমনকি দলের আইটি সেলকে এই মিটিংয়ের ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে। দলের প্রবীন সদস্যদের তথ্যপ্রযুক্তি নিয়ে বোঝাতে হবে। ভার্চুয়াল সভা যাতে রাজ্যের সকল মানুষ দেখতে পারেন তারজন্য আইটি সেলকে সক্রীয় হবার কথা বৈঠকে বলেন কৈলাস বিজয়বর্গীয়।












Click it and Unblock the Notifications