বাংলা পরিণত হবে অসমে! মমতার সভার আগে বিজেপি থেকে সাবধান করলেন জ্যোতিপ্রিয়

বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। ওরা বাংলাটাকে অসমে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। সিএএ ও প্রস্তাবিত এনআরসির প্রতিবাদে বিজেপিকে কাঠগড়ায় তুলে বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। ওরা বাংলাটাকে অসমে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। সিএএ ও প্রস্তাবিত এনআরসির প্রতিবাদে বিজেপিকে কাঠগড়ায় তুলে বললেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, এবার আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাব, বিজেপিকে বিশ্বাস করবেন না, তাহলে বাংলাটা অসমে পরিণত হবে।

বাংলা পরিণত হবে অসমে! সাবধান করলেন জ্যোতিপ্রিয়

উত্তর ২৪ পরগনার বনগাঁয় সভা করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তৃণমূল কংগ্রেস এবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবে। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর থেকেই এই বাড়ি বাড়ি ভিজিট শুরু করে দেবে তৃণমূল কংগ্রেস।

জ্যোতিপ্রিয় বলেন, আমরা কাগজ নিয়ে বাড়ি বাড়ি যাব। মানুষকে বোঝাব, বিজেপি কীভাবে ভুল বোঝাচ্ছে। ওঁদের কথা মানলে কী ক্ষতি হতে পারে। এই বাংলাটাকে অসমে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। ওঁদের রুখতে হবে। মানুষকে বোঝাতে হবে আপনাদের পাশে আছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে নিন।

দিলীপ ঘোষ-মুকুল রায়রাও বনগাঁয় সভা করতে আসছেন। সে প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, পাগলা গারদ থেকে কিছু পাগল বেরিয়ে পড়েছে। ওঁদের ফের পাগলাগারদে ফেরত পাঠাতে হবে। ওঁরা আসছে, আসতে দিন। আমরা ওই পাগলদের পাগলা গারদে ফের পাঠানোর বন্দোবস্ত করছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+