বিজেপি সরকার আসুক চান না প্রধানমন্ত্রীই, প্রতিহিংসা পরায়ণ মোদীকে বিঁধলেন জ্যোতিপ্রিয়
বিজেপিকে একটা ভয়ঙ্কর হিংসাত্মক ও প্রতিহিংসাপরায়ণ পার্টি বলে ব্যাখ্যা করলেন তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
বিজেপিকে একটা ভয়ঙ্কর হিংসাত্মক ও প্রতিহিংসা পরায়ণ দল বলে ব্যাখ্যা করলেন তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বনগাঁয় দলীয় প্রার্থী মমতাবালা ঠাকুরের সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনের দিন এই হাবড়া এলাকার তিন জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছিল।

বদলার রাজনীতি নয় বদলের
জ্যোতিপ্রিয় বলেন, আমি সেদিন পারতাম বিজেপির বিরুদ্ধে বদলা নিতে। কিন্তু আমরা হিংসার রাজনীতি করি না। আমি মনে করি খুনের বদলে খুন নয়,মারের বদলে মার নয়। যে তিন জন আমাদের কর্মী খুন হয়েছিল, তাদের মধ্যে বিপ্লব সরকার একজন। এই খুনের পিছনে যারা আছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রসাশন। এদের হত্যাকারীদের কিছুতেই ছাড়া হবে না।

মমতাকে ভয় পেয়েছেন মোদী
শুক্রবার বিকালে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতাবালা ঠাকুরের সমর্থনে তৃণমূলের এক কর্মিসভায় এসে উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "একজন প্রধানমন্ত্রী সারা দেশে ভোট প্রচারে না গিয়ে সপ্তাহে তিনদিন এই রাজ্যে আসছেন। আসল কথা তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছেন।

মোদী অদ্ভুত প্রতিহিংসাপরায়ণ
জ্যোতিপ্রিয়র কথায়, সারা দেশ এনআরসি চালু করার প্রতিবাদ জানাচ্ছে। মানুষ নরেন্দ্র মোদীকে ধিক্কার জানাবে। ভোটের মেশিনে মোদীর বিরুদ্ধে বোতাম টিপে ভোট দেওয়ার সময় তারা বলবেন নরেন্দ্র মোদি ধ্বংস হোক, এনআরসি ধংস হোক। নরেন্দ্র মোদী এক অদ্ভুত প্রতিহিংসাপরায়ণ মানুষ। তিনি চান না বিজেপি আসুক। তিনি চান মোদীর সরকার আসুক।

মোদী সবাইকে ভুলে অভিনয়
তিনি বলেন, বিজেপি দলের যাঁরা জন্মদাতা নরেন্দ্র মোদী তাঁদেরকে ভুলে গিয়ে একাই অভিনয় করেছেন। নরেন্দ্র মোদী নিজে বিজেপি দলটাকে গিলে খাচ্ছেন। ওঁদের দলের যাঁকে পাচ্ছেন তাঁকেই গিলে খাচ্ছেন আর ছেঁটে দিচ্ছেন। এ দিনের এই সভায় জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী ব্রাত্য বসু-সহ জেলার অনেক নেতারা।












Click it and Unblock the Notifications