ফের 'কুকথা'! দিলীপ ঘোষকে আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের
বিজেপি দলটাই পাগলের দলে পরিণত হয়েছে। আর তারাই রাস্তায় নেমেছে। এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বিজেপি দলটাই পাগলের দলে পরিণত হয়েছে। আর তারাই রাস্তায় নেমেছে। এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি গিয়েছিলেন পূর্ব বর্ধমানে একটি অনুষ্ঠানে।

মমতাকে নিয়ে দিলীপের কটাক্ষ
চারদিনের সফরে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দার্জিলিং-এ পদযাত্রা করেন সিএএ-র বিরুদ্ধে। অন্যদিকে দিলীপ ঘোষ গিয়েছেন উত্তরবঙ্গে। দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং-এ সিএএ বিরোধী মিছিল নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় বিজেপির রাজ্য সভাপতি বলেন, লোকসভা ভোটেই মানুষ দিদিকে সমতলে নামিয়ে দিয়েছে। উনি আবার পাহাড়ে হাঁটাহাঁটি করবেন কীভাবে।

বিজেপি পাগলের দল, বললেন জ্যোতিপ্রিয়
এদিন পূর্ব বর্ধমানে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে তাঁকে দিলীপ ঘোষে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারই উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, পরিস্থিতি ভয়ঙ্কর। গোটা দলটাই পাগলে ভরে গিয়েছে। আর পাগলরা রাস্তায় নেমে পড়েছে। পাগলের কথা জবাব কীভাবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা দেবেন, প্রশ্ন করেন জ্যোতিপ্রিয়।

'রাঁচির পাগলা গারদে ছিলেন দিলীপ'
জ্যোতিপ্রিয় মল্লিক প্রশ্ন করেন, রাঁচির পাগলা গারদ থেকে কী ভাবে বেরিয়ে এলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মতো মানুষের পাগলা গারদে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগেও দিলীপ ঘোষকে পাগল বলেছিলেন জ্যোতিপ্রিয়
২০১৮-তে আমডাঙায় গণ্ডগোলে জ্যোতিপ্রিয় মল্লিককে কাঠগড়ায় তুলে দিলীপ ঘোষ বলেছিলেন জ্যোতিপ্রিয় বাড়িতে বোমার কারখানা রয়েছে। তারই উত্তরে জ্যোতিপ্রিয় বলেছিলেন পাগল হয়ে গিয়েছেন দিলীপ ঘোষ।
দিন কয়েক আগে বারাসতেও এমনই মন্তব্য করেছিলেন জ্যোতিপ্রিয়। তিনি বলেছিলেন যাঁর রাঁচিতে থাকা উচিত, তিনি বারাসতে এলেন কী করে।












Click it and Unblock the Notifications