মমতাকে ‘পরামর্শ’ মোদী-রাজ্যের বিধায়কের, লোকসভায় নয়া জোট-সমীকরণের বার্তা
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই নিত্যনতুন জোট-সমীকরণের পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজ্যে এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই এক পরামর্শ দিয়ে গেলেন মোদী-রাজ্য গুজরাটের বিধায়ক জিগনেশ।
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই নিত্যনতুন জোট-সমীকরণের পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজ্যে এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই এক পরামর্শ দিয়ে গেলেন মোদী-রাজ্য গুজরাটের বিধায়ক জিগনেশ মেওয়ানি। বিজেপিকে রুখতে তিনি পরামর্শ দিলেন, কংগ্রেস ও সিপিএমকে সঙ্গে নিয়ে চলুন মমতা।

২০১৯-এ দেশে মহাযুদ্ধের আসর বসছে। সেই লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধীরা একজোট হচ্ছে। কংগ্রেস লড়াই চালাচ্ছে বিজেপিকে হারাতে। অন্যদিকে মমতার বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও চাইছে অন্যান্য আঞ্চলিক দলগুলিকে একজোট করতে। এই পরিস্থিতিতে কংগ্রেস-সিপিএম নিয়ে রাজ্যে নতুন সমীকরণ গড়ে তোলা দরকার।
মাত্র এক বছর আগে গুজরাটে মোদী বিরোধিতার অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন জিগনেশ। রাহুল গান্ধীর অন্যতম প্রধান অস্ত্র রূপে প্রতিভাত হয়েছিলেন তিনি। তিনি চাইছেন এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী শক্তিকে সম্মিলিত করতে বিশেষ ভূমিকা নিন। এই নির্বাচনে দেশ থেকে বিজেপি শাসিত সরকারকে উৎখাত করার জন্যই তা করতে হবে।
শুক্রবার বীরভূমের সিউড়িতে এসেছিলেন জিগনেশ। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নতুন সমীকরণ তৈরির বার্তা দেন। সিউড়িতে জেলাশাসকের দফতরে তফশিলি জাতি, উপজাতি, জনজাতি, ও অন্যান্য অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘু যৌথ মঞ্চের ডাকে ২৭ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।
সেখানে অংশ নিয়েই জিগনেশ বলেন, কেন্দ্রে ফ্যাসিস্ট সরকার চালাচ্ছে বিজেপি। সংখ্যালঘুদের পিটিয়ে মারছে গো-রক্ষার নামে। আদিবাসী দলিতদের উপর অত্যাচার চলছে। অন্যায়ভাবে জমি দখল করে নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি বন্যা বইয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তিনি কোনও প্রতিশ্রুতি রক্ষা করেননি।
সারা দেশে ২ কোটি বেকারের কর্মসংস্থান হয়নি। যেখানে সাড়ে চার বথরে অন্তত ৯ কোটি বেকারের কর্মসংস্থান হওয়া উচিত, সেখানে ৯ লক্ষ কর্মসংস্থান হয়েছে কি না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেন জিগনেশ। এদিন মোদীর দুর্নীতি নিয়েও মুখ খোলেন তিনি। রাফালেতে আম্বানি থেকে শুরু করে ব্যাঙ্ক জালিয়াতিতে মালিয়া-নীরবদের প্রসঙ্গে দেনে এনে মোদী সরকারকে বিদ্ধ করেন। তোপ দাগের নোটবন্দি থেক জিএসটি নিয়েও।












Click it and Unblock the Notifications