জয়েন্টের প্রশ্ন বাংলায় হোক, দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মান্নানের
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র কেন বাংলায় হবে না। পরীক্ষার প্রশ্নপত্র ইংলিশ, হিন্দির পাশাপাশি গুজরাটি ভাষায় হলে বাংলাতেও প্রশ্নপত্র করতে হবে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র কেন বাংলায় হবে না। পরীক্ষার প্রশ্নপত্র ইংলিশ, হিন্দির পাশাপাশি গুজরাটি ভাষায় হলে বাংলাতেও প্রশ্নপত্র করতে হবে। সেই দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

প্রধানমন্ত্রী গুজরাটি বলে স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটি বলে গুজরাটের শাসকদল হলে সবটাই গুজরাট কেন্দ্রিক হবে। এটা খুবই লজ্জাজনক। গুজরাট সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকার রেখেছে। জয়েন এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র গুজরাটি ভাষায় করা হচ্ছে।কিন্তু বাংলার সরকার অনুরোধ করার পরেও কেন প্রশ্নপত্র বাংলায় করা হলো না, সেই অনুরোধ খারিজ কেন করা হলো প্রশ্ন তুলেছেন আব্দুল মান্নান। তাই রাজনৈতিক বৈরিতা ভুলে এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়াতে রাজি বিরোধী দল কংগ্রেস, জানিয়ে দিলেন মান্নান।
কেন্দ্রের বাংলা বিরোধী এই কাজের সঙ্ঘবদ্ধ লড়াইয়ের প্রয়োজন। মুখ্যমন্ত্রী আন্দোলনের ডাক দিলে আমরা সে আন্দোলনে শামিল হবো, বলেন বিরোধী দলনেতা। কোনো এক অজ্ঞাত কারণে আমরা মাঝেমধ্যেই দেখি তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে সেভাবে কোনো আন্দোলনই করা হচ্ছে না। অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস বিজেপির বি টিম। তাহলে কি অভিযোগ সত্য হলে আমরা মেনে নেব? প্রশ্ন মান্নানের।
যদি সেটা না হয়ে থাকে মুখ্যমন্ত্রীর উচিত বিধানসভায় সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করা কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে। একত্রে লড়াই করার ডাক দেন মুখ্যমন্ত্রী। সব রাজনৈতিক সংকীর্ণতা ভুলে এই ইস্যুতে আমরা সকলেই সরকারের পাশে দাঁড়াবো, থাকবে বামেরাও, জানালেন মান্নান।












Click it and Unblock the Notifications