সাংঘাতিক ভাবে ফেলিওর, ৪০ থেকে ৪ শতাংশে আনার চক্রান্ত হচ্ছে! বিস্ফোরক জয়প্রকাশ
চার পুরসভাতেও বড় ধাক্কা বঙ্গ বিজেপির। ব্যাপক ব্যাবধানে বড় জয় তৃণমূলের। আর এরপরেই সুর চড়ালেন জয়প্রকাশ মজুমদার। গত কয়েকদিন আগেই বর্তমান বিজেপির দায়িত্বে থাকা নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। এবার চার পুরসভার ভোটেও ধ
চার পুরসভাতেও বড় ধাক্কা বঙ্গ বিজেপির। ব্যাপক ব্যাবধানে বড় জয় তৃণমূলের। আর এরপরেই সুর চড়ালেন জয়প্রকাশ মজুমদার। গত কয়েকদিন আগেই বর্তমান বিজেপির দায়িত্বে থাকা নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। এবার চার পুরসভার ভোটেও ধরাসায়ী বিজেপি।

শুধু তাই নয়, একেবারে তাৎপর্যপূর্ণ ভাবে দুই থেকে তিনে নেমে এসেছে তাঁরা। আর এই পরেই ফের একবার নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ালেন জয়প্রকাশ মজুমদার।
বাংলার নির্বাচনের সঙ্গে সন্ত্রাস জড়িয়ে
এদিন বিজেপির এই বরখাস্ত নেতা বলেন, গত ৪০ বছর ধরে বাংলার নির্বাচনের সঙ্গে সন্ত্রাস জড়িয়ে গিয়েছে। এটা নতুন কথা নয়। এরই মধ্যে থেকে সন্ত্রাস রুখতে কোনও রকম ভাবনা চিন্তা নেই বলেও দাবি তাঁর। শুধু তাই নয়, তৃণমূলের বি টিম হিসাবেও বর্তমান বিজেপি নেতৃত্ব কাজ করছে বলেও বিস্ফোরক অভিযোগ জয়প্রকাশ মজুমদার। তাঁর মতে, পুরানো দলকে বাদ দিয়ে দলকে কুক্ষিগত করতে চাইছে নতুন নেতৃত্ব। এভাবে পাড় পাওয়া যাবে না বলেও দাবি তাঁর।
৪ শতাংশে নিয়ে যেতে চক্রান্ত
শুধু তাই নয়, চার পুরসভা ভোটে বিজেপির এত খারাপ ফলাফলের জন্যে বর্তমান বিজেপি নেতৃত্বকেই দায়ি করেছেন জয়প্রকাশ। তাঁর মতে, ৪০ শতাংশ ভোটকে আবার ৪ শতাংশে নিয়ে যেতে চক্রান্ত করা হচ্ছে। আর সেটাই ফের একবার চোখে আঙুল দেখিয়ে দেওয়া হল। দিলীপ ঘোষের বক্তব্যকে তুলে বর্তমান রাজ্য নেতৃত্বকে তুলোধোনা জয়প্রকাশের। তাঁর অভিযোগ, কারোর কথা শুনছে না।
এমনকি পার্টির নিচুতলার কর্মীদের সঙ্গে কোনও যোগাযোগ নেই বলেও দাবি প্রাক্তন বিজেপি নেতার। উল্লেখ্য, এক সংবাদমাধ্যমকে দিলীপ ঘোষ জানিয়েছেন বর্তমান রাজ্য নেতৃত্বের সঙ্গে দলের নিচুতলার কর্মীদের যোগাযোগ নেই। আর তা বাড়াতে হবে। আর সেই কথা তুলেই তোপ জয়প্রকাশের।
তিনি সাংঘাতিক ভাবে ফেলিওর
অন্যদিকে নাম না করে অর্জুন সিংকেও আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘনিষ্ঠ এই নেতা। তাঁর মতে, ব্যারাকপুরে ২০২১ সালে তিনি সাংঘাতিক ভাবে ফেলিওর। ছেলের সিট জেতা ছাড়া আর কিছুই হয়নি। ভবানীপুরে উপ নির্বাচনে দায়িত্ব দেওয়া হলেও দলকে ডুবিয়েছেন। এরপর তাঁকে দায়িত্ব দেওয়া হলে কলকাতা পুরসভা পরিচালনার। সেখানেও ব্যর্থ।
বিধাননগরে দায়িত্ব দেওয়া থাকলে কোনও দিন আসেননি। বরং তাঁর আত্মীয়স্বজনকে অন্য দলে পাঠিয়ে দিয়ে নিজের রাস্তা পরিস্কার রাখতে। যদিও জয়প্রকাশের এহেন মন্তব্যে তীব্র অস্বস্তি বিজেপিতে।
বিজেপিতে চওড়া হচ্ছে বিদ্রোহ
গত কয়েক মাস আগেও প্রধান বিরোধী শক্তি হিসাবে বাংলায় উঠে আসে বিজেপি! কিন্তু যতদিন এগোচ্ছে তত বঙ্গ বিজেপিতে চওড়া হচ্ছে বিদ্রোহ। আর সেটাই স্পষ্ট এদিন জয়প্রকাশের মন্তব্যে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications