কলকাতাকে টপকে করোনার দৈনিক সংক্রমণে দ্বিতীয় জলপাইগুড়ি, একনজরে পরিসংখ্যান
কলকাতাকে টপকে করোনার দৈনিক সংক্রমণে দ্বিতীয় স্থানে উঠে এল জলপাইগুড়ি। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, উত্তর ২৪ পরগনার পরেই রয়েছে কলকাতা। দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণও এদিন অনেকটা বেড়ে কলকাতার ঠিক নিচেই অবস্থান করছে।
কলকাতাকে টপকে করোনার দৈনিক সংক্রমণে দ্বিতীয় স্থানে উঠে এল জলপাইগুড়ি। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, উত্তর ২৪ পরগনার পরেই রয়েছে কলকাতা। দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণও এদিন অনেকটা বেড়ে কলকাতার ঠিক নিচেই অবস্থান করছে। এদিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক করোনা আক্রান্তের তুলনায় কমসংখ্যাক রোগী করোনা মুক্ত হয়েছেন। ফলে সক্রিয় করোনা রোগী বেড়েছে তিন জেলায়। এখনও হাজারের উপর করোনা সক্রিয় রয়েছে উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫০-র সামান্য নিচে। বাংলায় ৭৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬৬ জন। উত্তর ২৪ পরগনায় ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতার মাজে এদিন ঢুকে পড়েছে জলপাইগুড়ি। সেখানে ৭৬ জন সংক্রমিত হয়েছেন একদিনে।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১০৯৩২। এদিন কলকাতায় ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৭৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৫১৩৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮১৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬১ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৯৮৫৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৭৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৪০০৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৬৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯২ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৬২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬৪০১ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪৭৪৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৭ জন। হুগলিতে ৪৩ জন বেড়ে আক্রান্ত ৮২০২৪ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৩৩ জন, কোচবিহারে ৩৩ জন, দার্জিলিংয়ে ৫৭ জন, কালিম্পংয়ে ২৮ জন, জলপাইগুড়িতে ৭৬ জন, উত্তর দিনাজপুরে ১০ জন, দক্ষিণ দিনাজপুরে ৮ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৫০ জন, বীরভূমে ৭ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ১৫ জন, ঝাড়গ্রামে ১০ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৫ জন, পূর্ব মেদিনীপুরে ৩৭ জন, পূর্ব বর্ধমানে ২৭ জন, পশ্চিম বর্ধমানে ৯ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications