কৃষক-সন্তান উপরাষ্ট্রপতি পদপ্রার্থী, জগদীপ ধনখড়ের রাজনৈতিক জীবনের গ্রাফ বরাবরই ঊর্ধ্বমুখী

উপরাষ্ট্রপতি পদে চমক দিয়ে বিজেপি বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

উপরাষ্ট্রপতি পদে চমক দিয়ে বিজেপি বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আদিবাসী পরিবারের দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চূড়ান্ত করার পর এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হল কৃষক সন্তান জগদীপ ধনখড়কে। জগদীপ ধনখড় আইনজীবী থেকে কেন্দ্রীয়মন্ত্রী হয়ে এখন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে গেলেন।

কৃষক-সন্তান উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন রাজস্থানের গ্রামে এক কৃষক পরিবারে। তারপর কিছানা গ্রামেপর সরকারি বিদ্যালয় ও চিতোরগড়ের সৈনিক স্কুল থেকে তিনি শিক্ষালাভ করে স্নাত ডিগ্রি পান রাজস্থানের জয়পুর বিশ্ববিদ্যালয় থেকে। তারপর আইনজীবী হিসেবে রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে কর্মজীবনে প্রবেশ করেন।

এরপর তাঁর রাজনৈতিক জীবনে প্রবেশ। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি লোকসভার সদস্য ছিলেন। সংযুক্ত জনতা দলের সাংসদ নির্বাচিত হন রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে। ১৯৯০ সালে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। এরপর রাজস্থানের কিষাণগড় থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থান বিধানসভায় বিধায়ক ছিলেন তিনি। রাজস্থান হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন।

২০০৩ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তারপর দীর্ঘ রাজনৈতিক জীবন শেষে তিনি ২০১৯ সালের ৩০ জুলাই বাংলার রাজ্যপাল হন। বাংলার রাজ্যপাল হওয়ার পর থেকেই বিতর্ক ছিল জগদীপ ধনখড়ের সঙ্গী। এমনকী এই বিতর্ক এমন জায়গায় পৌঁছয় যে জগদীপ ধনখড়কে বাংলার রাজ্যপাল পদ থেকে সরানোর দাবি তোলেন তৃণমূল সাংসদরা। অবশেষে তাঁকে সরানোর প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। এদিন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করে দিলেন। অর্থাৎ তাঁকে সরানো হবে ঠিকই, কিন্তু তাঁকে পদোন্নতি দিয়ে বিজেপি বুঝিয়ে দিল ধনখড়কে সরানো হলেও তাঁকে যোগ্য সম্মান দিয়ে উপরাষ্ট্রপতি করছে তাঁরা।

পদার্থবিজ্ঞানে অনার্স-সহ বিএসসি পাস করার পর তিনি এলএলবি পাস করেন ১৯৭৮ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে। আইনজ্ঞ হিসেবে তাঁর মনীষাকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগদীপ ধনখড় সবাই তাঁকে সংবিধান বিশেষজ্ঞ বলে বর্ণনা করেন। মোট কথা তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তুলে ধরে বিজেপি তথা এনডিএ এক ঢিলে অনেক পাখি মারার চেষ্টা করলেন। জগদীপ ধনখড় একজন কৃষক পরিবারের সন্তান। তাঁর স্ত্রী শ্রীমতি সুদেশ ধনখড়। তাঁদের একমাত্র কন্যা কামনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+