অন্যদলের বিরূপ মন্তব্যে অপমানিত! সংযুক্ত মোর্চা নিয়ে বিস্ফোরক একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকি
ভোটের ফল বেরনোর পরে প্রায় তিন মাস কাটার পথে। ভোটের আগে সংযুক্ত মোর্চার (sanyukta morcha) গঠন করা হলেও, ভোটের পরে এই মোর্চা কোন কর্মসূচিই নেয়নি। সেই পরিস্থিতিতেও কংগ্রেস-বাম-সহ (congress-left) মোর্চার বিভিন্ন শর
ভোটের ফল বেরনোর পরে প্রায় তিন মাস কাটার পথে। ভোটের আগে সংযুক্ত মোর্চার (sanyukta morcha) গঠন করা হলেও, ভোটের পরে এই মোর্চা কোন কর্মসূচিই নেয়নি। সেই পরিস্থিতিতেও কংগ্রেস-বাম-সহ (congress-left) মোর্চার বিভিন্ন শরিক বিভিন্ন মন্তব্যে সামিল। যার জেরে এদিন সংযুক্ত মোর্চা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধানসভায় আইএসএফ (isf) তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকি (naushad siddiqui) ।

এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, তারা সংযুক্ত মোর্চায় রয়েছেন। কিন্তু এই মোর্চারই অন্যদল তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করছে। তারা এখনও চুপ করে থাকলেও বেশিদিন তা করতে পারবেন না। তিনি বলেন, যদি সংযুক্ত মোর্চা ছেড়ে দিলে সবার সঙ্গে সম্পর্ক ভাল থাকে, তা হলে তারা তাই করবেন।
আইএসএফ-এর চেয়ারম্যান বলেন, সবাই ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যাবে আর তারা তা দেখবেন, এটা চলতে পারে না। এর দ্রুত সমাধান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অনেকেই বলছেন এই মন্তব্য করে সংযুক্ত মোর্চার ছাড়ার ব্যাপারে চাপ বাড়ালেন নৌশাদ সিদ্দিকি।
নৌশাদ সিদ্দিকির এই হুঁশিয়ারি কার্য চাপ বাড়াবে আলিমুদ্দিন স্ট্রিটের ওপরে। কেননা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই বলে দিয়েছিলেন, নির্বাচনে তারা বামেদের সঙ্গে জোট করেছিলেন, তাঁদের সঙ্গেই আসন সমঝোতা হয়েছিল। আর আইএসএফ-এর সঙ্গে তাদের কোনও আসন সমঝোতা হয়নি, কেননা, তারা মালদহ এবং মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল।
অন্যদিকে সংযুক্ত মোর্চা সম্পর্কে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র কিংবা বামফ্রন্ট চেয়ারম্যান বলেছেন, তারা সংযুক্ত মোর্চা থেকে বেরিয়ে যাননি। তবে কেউ সেই জোট থেকে বেরিয়ে যেতেই পারেন। আইএসএফ সূত্রের দাবি, বর্তমান পরিস্থিতি নিয়ে যৌথ কর্মসূচি নিয়ে কথা বলার জন্য আইএসএফ-এর তরফে বিমান বসুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও না কোনও ভাবে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন আলিমুদ্দিন স্ট্রিট। তাই তা মেনে নিতে পারছে না আইএসএফ।












Click it and Unblock the Notifications