Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রমজানের মাসে একাধিক জিনিসের দাম বাঁধলেন মমতা! জাল ওষুধ নিয়ে উদ্বেগ প্রকাশ

প্রত্যেকদিন দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের! এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে হাত পুড়ছে সাধারণ মানুষের। এই অবস্থায় আজ বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ

প্রত্যেকদিন দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের! এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে হাত পুড়ছে সাধারণ মানুষের। এই অবস্থায় আজ বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক করেন তিনি। মূলত কীভাবে এই মূল্যবৃদ্ধির আঁচ থেকে স্বস্তি দেওয়া যায় মানুষ সে বিষয়েই এদিন বিস্তারিত আলোচনা সারলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

 দাম বাড়িয়ে রিটার্ন গিফট দিয়েছে কেন্দ্র

দাম বাড়িয়ে রিটার্ন গিফট দিয়েছে কেন্দ্র

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে সেদিকে তাকিয়ে মমতার এদিনের এই বৈঠক। আর সেই বৈঠক থেকেই ফের একবার বিজেপি সরকারকে আক্রমণ শানান তিনি। বলেন, বিরোধীদের বাড়িতে ইডি-সিবিআই পাঠাচ্ছে। কিন্তু বাজারগুলিতে যে দাম বেড়ে যাচ্ছে সব জিনিসের সেদিকে কোনও নজর নেই। ইতিমধ্যে গ্যাসের দাম বেড়েছে। জিএসটির টাকা দেওয়া হচ্ছে না বলেও এদিন আরও একবার অভিযোগ মমতার। একই সঙ্গে বলেন, ৯০ হাজার কোটি টাকার উপর কেন্দ্রের থেকে পাই। কিন্তু তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পাঁচ রাজ্যের নিরবাচনের পর কেন্দ্র দাম বাড়িয়ে রিটার্ন গিফট দিয়েছে কেন্দ্র।

একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ

একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ

অন্যদিকে রমজানে মাসে ফল সহ একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেই দাম কীভাবে কমানো যায় তা বাজার কমিটিগুলিকে দেখার কথা বলা হয়। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারের সুফল বাংলা স্টল আরও বাড়ানোর নির্দেশ দেন প্রশাসনিক প্রধান। বাজার দরের থেকে কম দামে বিক্রি হচ্ছে সুফল বাংলায়। রাজ্যে ৩৩২টি সুফল বাংলা থাকলে তা বাড়িয়ে ৫০০ স্টল করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দিষ্ট কিছু জিনিসের দাম বেঁধে দিলেন মমতা

নির্দিষ্ট কিছু জিনিসের দাম বেঁধে দিলেন মমতা

রমজানের মাসে মানুষের অসুবিধার কথা ভেবে একাধিক নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলেন, আলু থেকে আঙুর, এই সমস্ত জিনিস সুফল বাংলা স্টলে রাখতে হবে। এমনকি কম দামে যাতে খেজুর, ছোলা দেওয়া যায় সে বিষয়টিকেও নিশ্চিত করতে বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও অন্যান্য সামগ্রী কলা সহ প্রত্যেকটি ক্ষেত্রের দাম যাতে বাজারের দামের তুলনায় অন্তত চার থেকে পাঁচ টাকা কমে বিক্রি করা হয় সুফল বাংলাতে সে নির্দেশও প্রশাসনের আধিকারিকদের দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জাল ওষুধ নিয়ে সতর্ক মমতা

জাল ওষুধ নিয়ে সতর্ক মমতা

সদ্য বাংলাদেশের ওষুধ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর সেই বিতর্কের মধ্যে জাল ওষুধ নিয়ে উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, "ভেজাল ওষুধ বিক্রি বেড়ে যাচ্ছে বাজারে। বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। এটা দিল্লির দেখার কথা, কিন্তু ওরা সেটা করছে না। তাই একটা ড্রাগ ল্যাবরেটরি করা হচ্ছে। ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করার জন্য দুটো সিদ্ধান্ত নিয়েছি।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+