বাংলাদেশ সীমান্তে আটকে ভারতীয় লরি, রফতানি বন্ধে প্রতিদিন ক্ষতি কয়েকশো কোটি টাকার

মালদহের মহদিপুর সীমান্ত বন্ধ। ভারত - বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রয়েছে। বাংলাদেশে কার্ফু জারি রয়েছে। আর যার জেরে ভারত থেকে বাংলাদেশে প্রায় ২০০ পণ্যবাহী লরি পণ্য রফতানিতে গিয়ে আটকে পড়েছে।

বাংলাদেশের রফতানি কারকেরা আপাতত কয়েক দিনের জন্য স্থলবন্দর দিয়ে বাণিজ্য ব্যবস্থা বন্ধ রেখেছে। বাংলাদেশ থেকে একরাশ আতঙ্ক নিয়ে ভারতে ফিরছেন শয়ে শয়ে পড়ুয়া, পর্যটকরা। মালদহের ইংরেজ বাজার ব্লকের মহদিপুর এলাকায় ভারত - বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত কেন্দ্র।

truck

জানা গিয়েছে, মালদহের মহদিপুর ভারত - বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রশাসনের পক্ষ থেকেও হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কড়া নজরদারি রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর অফিসার ও জওয়ানদের। বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয়দের নানা ভাবে সাহায্য করছেন এদেশের পুলিশ, প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, মালদহের মহদিপুর আন্তর্জাতিক ভারত - বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিনই চারশোর বেশি পণ্যবাহী লরি যাতায়াত করে। পেঁয়াজ সহ বিভিন্ন সবজি, ফল এবং পাথর রফতানি হয়। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। কয়েক দিনের জন্য এলাকার স্থল বন্দরে রফতানি বন্ধ হয়ে গিয়েছে। এই সীমান্ত দিয়েই প্রতিদিন প্রায় ৫০ কোটি বৈদেশিক মুদ্রা অর্জন হয় ভারত সরকারের। যা এখন ক্ষতির মুখে।

দুই পাড়ের সীমান্তেই গাড়ি দাঁড়িয়ে আছে সার দিয়ে। গাড়ি সীমান্ত পেরোতে পারছে না। ফলে গাড়িতে থাকা সবজি, আনাজে পচন ধরছে৷ আর্থিক ক্ষতির সামনে পডছেন ব্যবসায়ীরা। এদিকে ওই পাড়েও গাড়ি নিয়ে আটকে আছেন চালকরা। তারাও বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন।

ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা। তিনি বলেন, কোটা সংরক্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্ররা। কয়েক দিন ধরেই বাংলাদেশে তুমুল আন্দোলন চলছে। ব্যাপক অস্থির অবস্থা তৈরি হয়েছে ওই দেশে। এরই মধ্যে মালদহ থেকে ২০০টি পণ্যবাহী লরি বাংলাদেশ গিয়ে আটকে পড়েছে। চালক এবং খালাসিরা লরি নিয়ে এখনও ভারতে ফিরে আসতে পারেনি। তাদের পরিবার উদ্বেগ রয়েছে।

এই পরিস্থিতিতে স্থল বন্দরে রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে। সুস্থ শরীরে ভারতীয় লরি চালক ও খালাসিরা দেশে ফিরে আসুক সেই ব্যবস্থা করুক প্রশাসন। পড়ুয়াদের মতো গাড়ি চালক, খালাসিদের নিয়ে আসা হোক৷ এই দাবি তোলা হয়েছে সংগঠনের তরফ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+