কাশ্মীর ইস্যুতে তুঙ্গে জাতীয়তাবোধ, স্বাধীনতা দিবসের বাজারে দেদার বিক্রি তেরঙার

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ এ ধারা তোলার প্রভাব এবার পড়তে চলেছে স্বাধীনতা দিবসের সময় বিক্রি হওয়া পতাকার বাজারেও।

জম্মু ও কাশ্মীরের রাজ্যভাগ ও ৩৭০ ধারা তোলার প্রভাব এবার পড়তে চলেছে স্বাধীনতা দিবসের সময় বিক্রি হওয়া পতাকার বাজারেও। দেশমাতৃকার প্রতি ভালোবাসা যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে এক লহমায়। কাশ্মীরকে বিশেষ সুবিধা থেকে বাদ দেওয়ার আগে পতাকার বাজারে যতটা বিক্রি ছিল, গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর তেরঙার চাহিদা শুধু যে বেড়েছে তাই নয়, তা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। মহানগর তথা জেলার একাধিক পতাকা বাজারের ছবিটা এরকমই। ক্লাব সংগঠন বা সরকারি প্রতিষ্ঠানের অর্ডারই নয়, ব্যক্তিগতভাবে বাড়িতে পতাকা লাগানোর জন্যও কিনছেন অনেকেই।

কাশ্মীর ইস্যুতে তুঙ্গে জাতীয়তাবোধ, স্বাধীনতা দিবসের বাজারে দেদার বিক্রি তেরঙার

পতাকা প্রস্তুতকারীদের বক্তব্য, অন্যান্যবার যে পরিমাণ পতাকা বিক্রি হয় এই বছরে পতাকা তৈরির চাহিদা তার অনেক বেশি। দ্বিগুণ বলা যায়। বড়বাজারের এক পতাকা ব্যবসায়ী রাজীব হালদার জানান, প্রায় ৪০ বছর ধরে এই ব্যবসা চালাচ্ছেন তিনি। বিভিন্ন ধরনের ছোট বড় পতাকা তৈরিতে এই মুহূর্তে কর্মব্যস্ততা তার কারখানাতে। প্রায় ২০-২৫ জন শ্রমিক কাজ করছেন তার কারখানায়। তবে এবার চাপটা একটু বেশিই। বলা যেতে পারে বাজার বেশ ভালোই। কাগজের পতাকা হোক বা কাপড়ের নানা সাইজের। সব পতাকার অর্ডারই বেশ ভালো। বিশেষত গত সোমবারের পর থেকে তো বটেই।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরুকরে বিভিন্ন সরকারি অফিস, ক্লাব কিংবা অনেক বাড়িতেও উড়ানো হবে এই জাতীয় পতাকা। সারা বছর না হলেও স্বাধীনতা দিবস এলেই পতাকার চাহিদা বাড়ে। দিবসটি উদযাপনকে কেন্দ্র করে পতাকার চাহিদা অন্যান্য বছরের চেয়ে এই বছরে অনেক বেশি। বলাবাহুল্য, তেরঙা পতাকা দেশের ঐতিহ্য, সংষ্কৃতি ও গর্বের প্রতীক। গেরুয়া, সাদা, সবুজ রঙগুলি ত্যাগ, শক্তি ও উন্নতির প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। আর তার মাঝে বসা অশোক চক্র 'ধর্ম চক্র' হিসাবে পরিচিত। তাই আজ দ্বিতীয় মোদি সরকারের শাসনকালে চাহিদা বেড়েই চলেছে। এটাও কি তবে মোদির সাফল্য?

জাতীয়তা বোধের এক নতুন জোয়ার এই মুহূর্তে দেশবাসীর মনে উদ্রেক হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। তার ফলস্বরূপ কি স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয় জাতীয় পতাকার চাহিদা এখন তুঙ্গে? বাজারে তেরঙ্গার চাহিদা অন্তত তেমনটাই বলছে।

হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরেই গোটা দেশ জুড়ে পালিত হবে ৭২ তম স্বাধীনতা দিবস। তার প্রাক্কালে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জাতীয় পতাকা তৈরির ব্যস্ততা যেভাবে তুঙ্গে তাতে সবকিছুর মূলেই যেনো স্বাধীনতার চেতনা তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+