Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'চিকেনস নেক' দখলের হুমকি বাংলাদেশি মৌলবাদীদের! জলপাইগুড়িতে যুদ্ধের মহড়া সারল ভারতীয় সেনা, এবার তাহলে..

Indian Army Exercise at West Bengal: অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা এটিজিএমের ফিল্ড ফায়ারিংয়ের মহড়া সম্পন্ন হয়েছে জলপাইগুড়ির তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে। গত এক সপ্তাহ ধরে এই মহড়া চলছিল। মহড়ায় সেনার ইস্টার্ন কমান্ডের সব ইউনিট অংশ নিয়েছিল। সেখানে তাঁদের মধ্যেকার সমন্বয় ও যুদ্ধের পারদর্শিতার বিষয়টিও দেখা হয়েছে। শুধু তাই নয়, গোটা ফায়ারিং রেঞ্জ দাপিয়ে বেরিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সবথেকে আধুনিক ট্যাঙ্ক T 90।

হঠাত যুদ্ধ বাঁধলে কীভাবে এই ট্যাঙ্ককে ব্যবহার করে শত্রুকে মুহূর্তে নিকেশ করা সম্ভব সেটিই ঝালিয়ে (Indian Army Exercise at West Bengal) নেওয়া হয়।প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর,এই মহড়ার মূল বিষয় ছিল এটিজিএম ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল আঘাত হানা। কেন্দ্রীয় সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকে প্রতিরক্ষা বিষয়ে আরও নজর দিয়েছে।

Indian Army Exercise at West Bengal

সেদিকে নজর দিতেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি তৈরি করে দিন ও রাতের মহড়া চলেছে। এই ফিল্ড ফায়ারিংয়ের উদ্দেশ্য, ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীরণের প্রচেষ্টায় আরো জোর দেওয়া। ভবিষ্যতে যেকোনও যুদ্ধ বা নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের সময় সেনা বাহিনী যাতে সবসময় প্রস্তুত থাকতে পারে সেদিকে কড়া লক্ষ্য রাখা হয়েছে। সেনাবাহিনীর দক্ষতা, তৎপরতা এবং অভিযানের প্রস্তুতির মান বজায় রাখার জন্য এই মহড়া হয়েছে বলে সেনা সূত্রে খবর।

Indian Army Exercise at West Bengal: কেন আধুনিক আধুনিক ট্যাঙ্ক T-90

টি-৯০ ট্যাঙ্ক ভারতীয় সেনার শক্তিশালী অস্ত্র। এতে রয়েছে উন্নত ফায়ার কন্ট্রোল, উচ্চ গতিশীলতা ও শক্তিশালী সুরক্ষা। এটি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (ATGM) দিয়ে দূর থেকে শত্রু ট্যাঙ্কে নিখুঁত আঘাত হানতে পারে। তাপীয় ইমেজিং ও সেন্সরের কারণে রাতেও সব আবহাওয়ায় এটি কার্যকর।

Indian Army Exercise

ভারতের অন্তত গুরুত্বপূর্ণ চিকেন নেক। যাকে শিলিগুড়ি করিডরও বলা হয়। খুবই স্পর্শকাতর এলাকা। গত কয়েকমাসে একাধিকবার বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা গুরুত্বপূর্ণ চিকেন নেক দখলের হুমকি দিয়েছে। এমনকি এই এলাকার দিকে চিন এবং পাকিস্তানের নজর রয়েছে। আর সেদিকে তাকিয়ে ভারতীয় সেনাবাহিনীর এই মহড়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।

ছবি - ভারতীয় সেনার তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+