মঙ্গলবার রাতেও...ওর বন্ধু ফোন করে বলল! পাক সেনার হাতে আটক বাংলার ছেলে, মোদীর কাছে কাতর আর্জি স্ত্রীয়ের
India-Pakistan Border: পাকিস্তান সীমান্তে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহিদ হতে হয় নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু আলি শেখকে। তিনি ভারতীয় সেনার একজন বীর জওয়ান ছিলেন। আর এই খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে বাংলায়। আর সেই রেশ কাটতে না কাটতেই আরও এক খবর। পাকিস্তানে সেনার হাতে আটক বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ। ভুলবশত সীমান্তের ওপারে যেতেই পাক বাহিনী বাংলার এই জওয়ানকে আটক করেছে বলে জানা যাচ্ছে।
আর এই খবর হুগলির রিষড়ায় পৌঁছানো মাত্র উড়েছে রাতের ঘুম। বারবার জ্ঞান হারাচ্ছেন পূর্নম কুমার সাউ'য়ের মা। কান্নায় ভেঙ পড়েছেন তাঁর স্ত্রীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটাই দাবি, বাড়ির ছেলেটাকে সুস্থ ভাবে যাতে তিনি বাড়ি ফিরিয়ে দেন।

জানা যাচ্ছে, পাক সেনার হাতে আটক পূর্নম কুমারের বাড়ি হুগলির রিষড়ার হরিসভায়। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন ওই বিএসএফ জওয়ান। বুধবার বিকেলে ভুল করেই ওপারে চলে যান। এরপর থেকে সে দেশের জেলে নাকি আছে পুর্নম। ইতিমধ্যে কয়েক দফায় বিএসএফ পাক বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মি|টিং করেছে। কিন্তু লাভ হয়নি।
পহেলগাঁও'তে ঘটে যাওয়া ভয়ঙ্কর জঙ্গি হামলার পর নিয়ে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতি মুহূর্তে নানা দিকে মোড় নিচ্ছে। এর মধ্যেই পাকিস্তান রেঞ্জার্সের হাতে বাড়ির ছেলের আটক হয়ে থাকায় আতঙ্কে পরিবার। জানা গিয়েছে, পূর্নম কুমার সাউ দীর্ঘ সময় ভারতের সীমান্তের সুরক্ষায় কাজ করছেন। কিন্তু একটা ছোট ভুল সব বদলে গিয়েছে।
জানা যাচ্ছে, গত ৩১ মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে যান তিনি। বাবা-মা স্ত্রী ও সাত বছরের এক সন্তান রয়েছে। ছেলের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা দেবন্তি দেবী। কোনও মতে বলেছেন, 'ছেলেকে সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে আনা হোক।'
স্ত্রী রজনী সাউ ঘটনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নে খানিক চোয়াল শক্ত করে তিনি বলেন, 'ওর এক বন্ধু ফোন করেছিলেন। তিনিই জানিয়েছেন, অন ডিউটি থাকা অবস্থায় পাকিস্তান সেনা ওকে ধরে নিয়ে গিয়েছে...আর তা বলতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে বারবার কেঁদে ফেলছেন রজনি। সেই অবস্থায় তিনি আরও বলেন, আমার সঙ্গে মঙ্গলবার রাতেও কথা হয়েছে। ১৭ বছর ধরে বিএসএফের চাকরি করছে। আমি চাই তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে তাঁদের বাড়ির সামনে। বাড়িতেও সকলের নজর টিভির দিকে। যদি কিছু ভালো খবর পাওয়া যায়। প্রতিবেশী রাজকুমার সাউ বলছিলেন, 'আজকেই আমরা ঘটনার কথা শুনেছি। বাড়ির প্রতিটা মানুষ ভালো। দোলেও দেখা হলো।' কিন্তু এমন ঘটনা ঘটে যাবে তা কল্পনাতেও ভাবতে পারেনি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications