দুর্গাপুজোয় কর-বিতর্ক, তৃণমূলের বঙ্গজননী বাহিনীর দাবি উড়িয়ে পাল্টা বিবৃতি আয়কর দফতরের
মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানান, দুর্গাপুজো কমিটিগুলোকে নোটিশ ধরাচ্ছে আয়কর দফতর। এরই প্রতিবাদে করমুক্ত দুর্গাপুজোর দাবিতে ধর্নায় বসেছিল তৃণমূলের বঙ্গজননী বাহিনী।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানান, দুর্গাপুজো কমিটিগুলোকে নোটিশ ধরাচ্ছে আয়কর দফতর। এরই প্রতিবাদে করমুক্ত দুর্গাপুজোর দাবিতে ধর্নায় বসেছিল তৃণমূলের বঙ্গজননী বাহিনী। এরপরই বিবৃতি দিয়ে আয়কর দফতরের তরফে জানিয়ে দেওয়া হল- কোনও দুর্গাপুজো কমিটিকে এবার নোটিশ ধরানো হয়নি। মিথ্যা রটনা চলছে।

মঙ্গলবার প্রত্যক্ষ কর বিভাগের কমিশনাকর সুরভি আলুওয়ালিয়া বিবৃতি জারি করে জানান, কোনও দুর্গাপুজো কমিটিকে আয়কর সংক্রান্ত নোটিশ পাঠানো হয়নি। ঠিকাদার ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলর কর ফাঁকি রুখতেই একটু কড়াকড়়ি বন্দোবস্ত করা হয়েছিল। কোনও দুর্গাপুজো কমিটিতে সমস্যায় ফেলা তাঁদের উদ্দেশ্য ছিল না।
বিবৃতিতে আয়কর বিভাগ জানায়, দুর্গাপুজোর সময় প্যান্ডেল নির্মাণে যে সমস্ত ঠিকাদার কাজ করেন, তারা সময়ে কর দিচ্ছিলেন না, ২০১৮ সালে ডিসেম্বরে ৩০টি পুজো কমিটিকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল তাদের কর প্রদান নিয়ে। অনেক পুজো কমিটি আয়কর বিভাগের সঙ্গে সহযোগিতা করে চলেন বলে জানানো হয় বিবৃতিতে।
পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে বাংলার শাসক দল তাঁদের বিবৃতিকে বিকৃত করে প্রচার চালাচ্ছে। মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে দুর্গাপুজো কমিটিগুলোর উপর কর চাপানো হচ্ছে। আদৌ তা সত্য নয়। ঠিকাদারদের উপর কর নিয়ে প্রশ্ন তুলেছে আয়কর বিভাগ। তৃণমূলের তরফে কার্চুন প্রকাশ করে প্রচার চালানো নিয়েও প্রশ্ন তোলে আয়কর দফতর।












Click it and Unblock the Notifications