ইডির অভিযানের প্রতিবাদে পথে মমতা, দিল্লি থেকে কলকাতা সংঘাতের তাপ

দিল্লির বঞ্চনা, অত্যাচার ও 'গণতন্ত্রের অপমান' এর বিরুদ্ধে শুক্রবার দুপুরে যাদবপুরের ৮ বি বাসস্ট্যান্ড থেকে পথযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে তৃণমূলের নেতা মন্ত্রী, সাংসদ দেব,সোহম থেকে রাজ্যের শিল্পী ও সাংস্কৃতিক মহলের অনেকে। গন্তব্য হাজরা মোড়। বিকেল সাড়ে ৪টে নাগাদ শেষ হয় মিছিল।

মিছিলের আগে ৮বি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে মমতা বলেন, "দিল্লির বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচারের বিরুদ্ধে রাস্তাই আমাদের রাস্তা। ২ কোটির ভোটের অধিকার কেড়ে নেওয়া চলছে। এটা নেতাজির ভাষা রাস্তাই রাস্তা।" যাদবপুরকে তিনি আবার স্মরণ করালেন "লড়াইয়ের মাটি, উদ্বাস্তুদের মাটি" হিসেবে।

রাস্তা জুড়ে মানুষের ঢল। এক পাশে দেব, অন্য পাশে সোহম, সামনে মমতা, পিছনে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদ ও টেলি তারকারা। রাজনীতি এবার রাস্তায়, আর প্রতিরোধই অস্ত্র।

এর আগের দিন লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের আই প্যাক দপ্তরে ইডির তল্লাশি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর দলের নির্বাচনী কৌশল ও তথ্য 'ছিনতাই' করতেই এই অভিযান। অভিযোগ, "ইডির এই হানা অপরাধ, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানে সব।"

সল্টলেকের সামনে দাঁড়িয়েই শুক্রবার মিছিলের ডাক দেন তিনি আর সেই ডাকেই ধাক্কা লেগেছে শহরের রাজনীতিতে।

মিছিলে মমতা দিল্লির ঘটনার প্রসঙ্গ তোলেন। অভিযোগ, টিএমসি সাংসদদের সঙ্গে "অপমানজনক আচরণ" করেছে দিল্লি পুলিশ। তাঁর ভাষায়
"ইউনিফর্মের নাম করে ঔদ্ধত্য দেখানো হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের রাস্তায় টেনে নিয়ে যাওয়া এটা আইন নয়, এটা অত্যাচার।"

আরও কড়া সুরে বলেন
"আমরা রাস্তায় নামলে তাণ্ডব, আর বিজেপি নামলে লাল গালিচা? বিরোধী বলেই কণ্ঠরোধ করবে? এটা হবে না।"

দিল্লির টানাহেঁচড়ার পাল্টা বার্তা দিয়ে মমতা বলেন "ওরা আমাদের রাস্তায় ফেলেছে, আমরাও ওদের সংবিধানের রাস্তায় ফিরিয়ে দেব। সম্মান দিলে সম্মান দেব, অপমান করলে প্রতিবাদ করব।"

মিছিলে ছড়িয়ে ছিল 'নাগরিক অধিকার' এর সুরও। মমতার ঘোষণা "নাগরিক হিসাবে পথে নামছি। এটা কারও দয়ার দান নয়। গণতন্ত্র কারও ব্যক্তিগত জমিদারি নয়, না কোনও দল, না কোনও মন্ত্রীর।"

পর্যবেক্ষকদের মতে, ইডির হানা কেন্দ্র ও রাজ্য সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে গেল। কলকাতার মিছিল আর দিল্লির প্রতিবাদ দুই শহরেই এখন চর্চার কেন্দ্র সংবিধান, গণতন্ত্র ও রাষ্ট্রশক্তির ব্যবহারের সীমা কোথায়?

রাজনৈতিক লড়াই এখন শুধু কোর্ট কমিশন বা অধিবেশন নয়
রাস্তা ফের হয়ে উঠল চূড়ান্ত ময়দান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+