'গ্রিন জোন' বীরভূমেও করোনা সংক্রমণ, মুম্বই ফেরত ৩ জন আক্রান্তের হদিশ

'গ্রিন জোন' বীরভূমেও করোনা সংক্রমণ, মুম্বই ফেরত ৩ জন আক্রান্তের হদিশ

দিব্য গ্রিন জোনে নিশ্চিন্তে ছিল বীরভূম জেলা। কিন্তু শেষ রক্ষা হল না। লকডাউন ওঠার আগেই নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ মিলল ৩ জনের শরীরে। মুম্বই ফেরত তিন জনের শরীরে করোনা ভাইরােসর সংক্রমণ মিলেছে বীরভূমে। বীরভূেমর ময়ূরেশ্বরের মহুয়াপুর গ্রামের বাসিন্দা তাঁরা।

করোনায় আক্রান্ত বীরভূমের ৩ জন

করোনায় আক্রান্ত বীরভূমের ৩ জন

করোনা ভাইরাসে নতুন সংক্রমণ ধরা পড়ল বীরভূমে। ময়ূরেশ্বরের মহুয়াপুরের বাসিন্দা তাঁরা। কয়েকদিন আগেই বাড়ির এক প্রবীণকে নিয়ে মুম্বইয়ে চিকিৎসা করাতে হিয়েছিলেন। প্রৌঢ়ার সঙ্গে গিয়েছিলেন তাঁর বোন এবং এক আত্মী। ২২ এপ্রিল তাঁদের অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই পুলিসে খবর দেন প্রতিবেশীরা। তারপকরেই মল্লারপুরে তাঁদের গাড়ি আটকানো হয়। সেখান থেকে রামপুরহােট কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল তাঁদের। মুর্শিদাবাদে তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাতেই জানা যায় তাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত।

আতঙ্কে বীরভূম

আতঙ্কে বীরভূম

নতুন করে ৩ করোনা আক্রান্তের সন্ধান মেলায় আতঙ্ক ছড়িয়েছে বীরভূম েজলায়। কোয়ারেন্টাইন সেন্টারে কারা এঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদেরও লালারস পরীক্ষা করা হবে বলে জানা গিেয়ছে। এদিকে এই ঘটনার পরে বীরভূম আর গ্রিনজোনে থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

রাজ্যে বাড়ছে সংক্রমণ

রাজ্যে বাড়ছে সংক্রমণ

রাজ্যে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গতকালই মুখ্যসচিব জানিয়েছেন ৩৩ জন মারা গিয়েছেন করোনা ভাইরাসে। আক্রান্ত ৫০০-র বেশি। এদিকে অডিট কমিটির রিপোর্ট ঘিের উত্তেজনা বাড়ছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+