বাগদায় বিজেপির অন্তর্কলহ, নির্দল প্রার্থী দাঁড় করালো বিক্ষুব্ধ গেরুয়া শিবির

আগামী মাসে বাগদা বিধানসভায় উপ নির্বাচন। তার আগে গেরুয়া শিবিরে চরম অস্বস্তি। দলের ঠিক করা প্রার্থীকে মানতে পারছেন না বিজেপির একটি অংশ। উল্টে বিক্ষুব্ধ শিবির নির্দল প্রার্থী ঘোষণা করে দিল। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যে লড়াই করছে বিজেপি। এদিকে বাগদায় বিজেপির মধ্যেই অন্তর্কলহ এখন প্রকাশ্যে চলে এসেছে।

বাগদা বিধানসভা উপ নির্বাচনের বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে। বিনয় বিশ্বাসকে দল প্রার্থী করেছে। কিন্তু এই প্রার্থীকে নিয়ে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিনয় বিশ্বাস স্থানীয় নন। তিনি আদৌ বিজেপি করেন কী না, তাই নিয়েও একটা অংশ সন্দেহ প্রকাশ করেছে।

BJP

প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই এলাকায় বিজেপির একটা অংশের ক্ষোভ দেখা দিয়েছিল৷ সেই ক্ষোভ আরও বাড়ছে। এই অবস্থায় বিক্ষুব্ধ বিজেপিদের একটি অংশ নির্দল প্রার্থী ঘোষণা করল। সত্যজিৎ মজুমদার নামে এক বিজেপি কর্মীকেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদারের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি কর্মী - সমর্থকরা। বাগদা বিধানসভা উপ নির্বাচনে গেরুয়া শিবিরে অন্তর্কলহ এখন এক বড় ইস্যু। মনে করছে রাজনৈতিক মহল।

সত্যজিৎ মজুমদার এলাকার বাসিন্দা। তাকেই দলের প্রার্থী করা উচিত ছিল। এই দাবি উঠেছে। সে কারণেই নির্দল প্রার্থী হিসেবে তাকে দাঁড় করানো হয়েছে। দাবি করছেন বিক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, বিজেপির দলীয় প্রার্থী নিয়েও তারা সংশয় প্রকাশ করেছেন।

বিনয় বিশ্বাস আদৌ বিজেপি করেন কি? তাই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। টাকার বিনিময়ে বিনয় বিশ্বাস প্রার্থী হয়েছেন। এই দাবি করা হচ্ছে। অভিযোগ, ৮০ লক্ষ টাকা দিয়ে এই ব্যক্তি বাগদা উপ নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। নির্বাচনে জিতলে এই ৮০ লক্ষ টাকা তোলার চেষ্টা হবে। একথাও বলা হচ্ছে। যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব এই কথা মানতে নারাজ।

বাগদা বিধানসভা এলাকাতেও প্রচুর সংখ্যক মতুয়া রয়েছে। মতুয়া ভোটব্যাঙ্ক বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই ভোটব্যাঙ্ক কি এবার ভাগ হবে? তাহলে কাদের সুবিধা হবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+