আরও ভয়ঙ্কর হবে আগামী চারদিন, পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা জারি IMD-র
আগামী চারদিন আরও কঠিন দিন আসতে চলেছে। আইএমডির পূর্বাভাস শঙ্কা ধরাচ্ছে। উত্তরপূর্ব ভারতের জন্য মোটেই সুদিন হবে না আগামী চারদিন। পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
তার মধ্যে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা আরও চার ডিগ্রি বাড়বে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই কলকাতা এবং রাজ্যের একাধিক জায়গায় তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। আপাতত এই পরিস্থিতি থেকে মুক্তির তেমন আশা নেই। আইএমডির সতর্কতা অন্তত তাই বলছে কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা।

আগামী চারদিনের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে পূর্ব ভারতের একাধিক জায়গায়। সেই তালিকায় যে পশ্চিমবঙ্গ রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। পশ্চিমবঙ্গে গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা একাদিক জায়গায় ৪০ িডগ্রি পার করেছে। গরমের এই দাপট থেকে বাদ যায়নি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের তিন জেলা মালদহ, দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
তাপপ্রবাহের দাপট থেকে রেহাই পাবে না সিকিমও। কয়েকদিন আগেই যেখানে তুষারপাত হচ্ছিল। এমনকী তুষার ধসে একাধিক পর্যটকের মৃত্য হয়েছিল সেই সিকিমে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এমনিতেই পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায় এবার গরম অনুভূত হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে রীতিমত ফ্যান চালাতে হচ্ছে। গরমে সোয়েটার গায়ে দিতে হচ্ছে না।

দেশের সিংহভাগ রাজ্যেই তাপমাত্রা হু হু করে বাড়ছে। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা সেখানকার একাধিক জায়গায় তাপমাত্রা ৪৪ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। ওড়িশার বারিপোডায় তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত জুড়ে। দহনের এই ভয়াবহ পরিস্থিতি আরও চারদিন জারি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তর-পূর্বভারতের ভারতের কয়েকটি রাজ্য হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত পূর্বভারতের কোনও রাজ্যেই বর্ষণ থেকে মুক্তির কোনও আশা নেই। তাপপ্রবাহে জ্বলতে হবে সব রাজ্যকেই।












Click it and Unblock the Notifications