‘মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে হিন্দু-মুসলমান কারও লাভ হবে না’: দিলীপ ঘোষ
কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জে উত্তাল রাজ্য রাজনীতি। বুধবার ডিআই অফিস অভিযানে চাকরি ফেরতের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এবার। আর একই সাথে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করলেন তিনি।
দিলীপ ঘোষ এদিন বলেন, "চোর-ডাকাতরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের কিছু বলছে না। আর যারা নিজেদের অধিকারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে, তাঁদের লাঠিপেটা করছে! পুলিশের এত সাহস হয় কী করে?"

তিনি আরও অভিযোগ করেন, "পুলিশ আজ দলদাস হয়ে গেছে। তারা মানুষের জন্য নয়, সরকারের পেটুয়া বাহিনী হয়ে কাজ করছে। তৃণমূল সরকার একদিন চলে গেলে, তখন এদের কী অবস্থা হবে - একবারও ভাবছে না!"
দিলীপ ঘোষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "যে অবৈধ চাকরি পেয়েছে, তাদের কাছ থেকে তৃণমূল টাকা খেয়েছে। আর ১৮ হাজার বৈধ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা লাঠি খাচ্ছেন! এটাই মমতার রাজত্ব - যেখানে অন্যায়কারী রেহাই পায়, আর ন্যায়পথে চলা মানুষকে দমন করা হয়"।
বিজেপি নেতা শুধু চাকরিহারাদের প্রসঙ্গেই থামেননি। তাঁর কথায় উঠে এসেছে ওয়াকফ সংশোধনী আইনের প্রসঙ্গও। তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "ওনার জন্যেই ওয়াকফ সম্পত্তি লুটেপুটে খাচ্ছেন তাঁর দলের নেতারা। যে সম্পত্তি অসহায় মানুষদের জন্যে ছিল, সেই সম্পত্তি ভোগ করছে তাঁর দলের নেতারা। আর উনি জানেন সবটাই। ওনার জন্যে কেউ কারও পক্ষে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন হিন্দু-মুসলমান কারও লাভ হবে না"।
বুধবার ডিআই অফিস ঘেরাও করতে গিয়ে কসবায় পুলিশের লাঠিচার্জের মুখোমুখি হতে হয় চাকরিহারাদের। এমনকি কয়েকজনের হাত-পা পর্যন্ত ভেঙে যায় পুলিশের লাঠিচার্জে। সেই ঘটনার প্রতিবাদে গতকাল রাত থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, "মিরর ইমেজ" তালিকা প্রকাশ করতে হবে এবং যোগ্য চাকরিপ্রার্থীদের নাম সরকারিভাবে ঘোষণা করতে হবে।
সেই ঘটনারই প্রতিবাদ করতে গিয়ে এদিন ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতা। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট হতে দেখা যায় তাঁকে। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন - শিক্ষকদের লাঠিপেটা করে কি সরকারের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications