অভিষেক বন্দ্যোপাধ্যায় করলে কেন বিজেপি ধর্নার অনুমতি পাবে না? প্রশ্ন রাহুল সিনহার
অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের বাইরে মঞ্চে পেতে ধর্না কর্মসূচি করতে পারেন। সেক্ষেত্রে পুলিশ কোনও বাধা দেয় না। কিন্তু বিজেপি কর্মসূচি করলে পুলিশ বাধা দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারলে কেন বিজেপি পারবে না? সেই প্রশ্ন তুললেন রাহুল সিনহা।
বুধবার বিজেপির ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে আসেন রাহুল সিনহা। তিনি বলেন, " অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ দিন ধরে রাজভবনের বাইরে ধর্না কর্মসূচি চালাতে পারেন। তখন ১৪৪ ধারা বিঘ্নিত হয়নি। তখন সেখানকার নিরাপত্তা বিঘ্নিত হয়নি। অথচ বিজেপির পক্ষ থেকে কোনও পদক্ষেপ করতে চাইলেই, তখন পুলিশ রে রে করে তেড়ে উঠছে।"

তিনি আরও বলেন, " পুলিশের রোল আপনারা দেখলেন না যারা নির্যাতিত, যারা অত্যারিত, তাদের রাজ্যপাল দেখা করার জন্য সময় দিয়েছেন। তাদের পর্যন্ত ঢুকতে দেওয়া হল না। এই একপেশে ব্যবস্থা কোন রাজ্যে আছে? এখানে পুলিশ - প্রশাসন সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে। সেই কারণেই পুলিশের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।"
"গণতন্ত্রে সবার সমান অধিকার। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে ধর্ণা দিতে পারেন। তাহলে পুলিশকেও আমাদের অনুমতি দিতে হবে।" দাবি করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুভেন্দু অধিকারীর কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ৷ রাজ্যের বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ শুনানিও হয়েছে৷
ঘরছাড়াদের নিয়ে রাজভবনের বাইরে ধর্ণা কর্মসূচি করতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। আজ সেই কর্মসূচির শুরুর দিন ছিল। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে। এক রাজনৈতিক দল রাজভবনের সামনে কর্মসূচি করেছে। সেজন্য শুভেন্দু অধিকারীকেও একই জায়গায় কর্মসূচি পালন করতে হবে? প্রশ্ন রেখেছেন বিচারপতি সিনহা। রাহুল সিনহা জানিয়েছেন, আদালতের উপর সম্পূর্ণ আস্থা আছে। সঠিক বিচার আদালত দেবে।
কলকাতার রাজ্য বিজেপি কার্যালয়ের পাশে মাহেশ্বরী ভবনে গিয়েছিলেন রাহুল সিনহা। বিজেপির ঘরছাড়ারা সেখানে আছেন। তাদের সঙ্গে কথা বলেন রাহুল। সকলে যাতে সুস্থভাবে তাদের বাড়ি ফিরতে পারেন। সেই ব্যবস্থা করা হচ্ছে। আশা জোগালেন রাহুল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications