২০ বছরের ছোট যুবকের সঙ্গে প্রেম! মাঝরাতে প্রেমিককে ডেকে নৃশংস খুন স্বামীকে

বারাসতের মনুয়াকাণ্ডের ছায়া হুগলির হিন্দমোটরে। ২০ বছরের ছোটো প্রেমিকের গিফট করা মোবাইল সূ্ত্রেই মিলল চাঞ্চল্যকর তথ্য।

বারাসতের মনুয়াকাণ্ডের ছায়া হুগলির হিন্দমোটরে। ২০ বছরের ছোটো প্রেমিকের গিফট করা মোবাইল সূ্ত্রেই মিলল চাঞ্চল্যকর তথ্য। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেই স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা গৌরী-সুবোধের ২৫ বছরের বিবাহিত সম্পর্ক শেষ হয়ে গেল এক লহমায়।

২০ বছরের ছোট যুবকের সঙ্গে প্রেম! মাঝরাতে প্রেমিককে ডেকে নৃশংস খুন স্বামীকে

নিজের মেয়ের বয়সি ছেলের সঙ্গে দু-বছর যাবৎ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল গৌরী হাজরার। তা জানাজানি হতেই স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া পরিকল্পনা করা হয়। আগে থেকে প্রেমিকের সঙ্গে কথা বলেই চূড়ান্ত হয় পরিকল্পনা। রাতে ঘুমন্ত স্বামীকে খুন করার জন্য দরজা খুলে দিয়েছিল গৌরীই। তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ।

শনিবার সকালে হুগলির হিন্দমোটরে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মধ্যবয়সি এক ব্যক্তির দেহ। মৃতের নাম সুবোধ হাজরা। নিজেরই ঘরেই তিনি খুন হন। পুলিস তদন্তে নেমে জানতে পেরেছে, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। খুনের ঘটনায় অভিযুক্ত সুরজিৎ বিজয় সিং ও মৃতের স্ত্রী গৌরী হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ।

হিন্দমোটরের বিবি স্ট্রিটের দেবী অ্যাপার্টমেন্ট গৌরী হাজরাকে নিয়ে থাকতেন সুবোধ হাজরা। তাঁকে গলা কেটে খুন করা হয়। মাথাতেও ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এরপর ভোর চারটের সময় সুবোধ হাজরার খুনের কথা আত্মীয়দের জানায় গৌরী। তারপর থানাতেও অভিযোগ দায়ের করা হয়।

এরপর পুলিশি জেরায় উঠে আসে সুরজিতের নাম। তাকে গ্রেফতার করা হয়। এরপর পুলিশের সামনেই সে স্বীকার করে গৌরীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা। তারা দুজনেই পরিকল্পনা করে যে খুন করেছে সুবোধকে, তাও জানায় সুরজিৎ। এরপরই গৌরীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলে। উঠে আসে জমজমাট চিত্রনাট্য।

স্থানীয় সূত্রেও পুলিশ জানতে পেরেছে, স্বামী সুবোধের সঙ্গে গৌরীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। পড়শি যুবক সুরিজৎ ওরফে বিজয় সিংয়ের সঙ্গে গৌরীর একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। প্রায় ২০ বছরের ছোট বছর ২৪-এর সুরজিতের সঙ্গে মাঝবয়সি গৌরীর সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হতেই গন্ডগোলের সূত্রপাত হয়।

প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল হত। কথা কাটাকাটি, হাতাহাতি লেগেই ছিল। এরপর শুক্রবার রাতে খুন হন সুবোধ। উঠে আসে বিবাহ বহির্ভূত সম্পর্কে কেচ্ছা। এই খুনের পিছনে গৌরীর হাত রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রাও। সুরজিৎকে গ্রেফতারের পরই পুলিশের কাছে সব পরিষ্কার হয়ে যায়। রাতে সুরিজৎকে ফ্ল্যাটের দরজা গৌরীই খুলে দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+