Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বারবার বাবার কথা জিজ্ঞেস করছে, কী বলব?' পাকিস্তানে আটক বাংলার বিএসএফ জওয়ানকে ফেরাতে পাঠানকোট যাচ্ছেন স্ত্রী

India-Pakistan Border: ঘটনার প্রায় চারদিন কেটে গিয়েছে! এখনও পাকিস্তানের জেলে আটক বাংলার বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন তিনি। বুধবার 'ভুল করে' তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে দিকে কিছুটা চলে যান পুর্নম। এরপর থেকে সে দেশের জেলেই বন্দি ওই জওয়ান। ঘটনার পর বিএসএফের তরফে ফ্ল্যাগ মিটিংয়ের দাবি জানানো হলেও পাক রেঞ্জার্স তাতে সাড়া দেয়নি বলে একটি সূত্রের দাবি।

যদিও দ্রুত ওই অফিসারকে ফেরাতে সীমান্ত রক্ষি বাহিনীর (BSF) তরফে সবরকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে। তবে সম্নয় যত গড়াচ্ছে ততই উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে রিষড়ার হরিসভায়। সেখানেই স্ত্রী, মা এবং সন্তানকে রেখে ফিরোজপুর সেক্টরে দেশ রক্ষায় গিয়েছিলেন পূর্নম। কিন্তু সেখানে যে এমন পরিস্থিতি ঘটবে তা কল্পনাও করতে পারেনি পরিবার।

India-Pakistan Border

আর তাই আগামীকাল রবিবারই পাঠানকোটের (India-Pakistan Border) উদ্দেশ্যে রওনা দিচ্ছেন স্ত্রী রজনী সাউ। সন্তানসম্ভবা তিনি। শরীর ভালো নেই। কিন্তু সেদিকে এখন আর নজর নেই। স্বামীর চিন্তায় রাতের ঘুম চলে গিয়েছে। সারাদিন দুশ্চিন্তা। আর তাই নিজেই ট্রেনে চেপে পাঞ্জাব বর্ডার যাচ্ছেন রজনী।

এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, চারদিন কেটে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও খোঁজ নেই। যতবারই জিজ্ঞেস করা হচ্ছে বিএসএফ জানাচ্ছে মি|টিং চলছে। এই অবস্থায় ঘরে থাকা যাচ্ছে না। আর তাই পাঞ্জাবে যাওয়ার সিদ্ধান্ত। রজনী জানান, ঘরে সন্তান আছে। বারবার জিজ্ঞেস করছে বাবা কোথায়? কোনও উত্তর দিতে পারছি না। এই অবস্থায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার কাছে সাহায্য চাইবেন বলেও মন্তব্য করেন। ফলে আর ঘরে বসে থাকার আর কোনও সুযোগ সুবিধা নেই বলেও এদিন এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানান রজনী।

বিগত কয়েকমাস ধরেই অসুস্থ মা দেবন্তি দেবী। ছেলের খবর শোনার পর থেকে একেবারে বিছানা নিয়েছেন তিনি। কান্নায় ভেঙে পড়েছেন জওয়ানের মা। কোনও মতে জানিয়েছেন, 'ছেলেকে সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে আনা হোক।' এজন্য সরকার যাতে আরও উদ্যোগ নেয় সেই দাবিও জানান।

Take a Poll

India-Pakistan Border: ৪০ বছর ধরে দেশের সেবায় পূর্নম কুমার সাউ

বিগত ৪০ বছর ধরে দেশের সেবায় কাজ করছেন পূর্নম কুমার সাউ। গত ৩১ মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে যান তিনি। দোলের সময় ছিলেন পরিবারের সঙ্গেই। কথাও দিয়েছিলেন দ্রুত আবার বাড়িতেও ফিরবেন। কিন্ত্য বর্তমান অবস্থায় কীভাবে তা সম্ভব তা নিয়ে আরও দুশ্চিন্তায় পরিবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+