রাত নেই দিন নেই ফেসবুকে ব্যস্ত স্ত্রী! সারা শরীরে শতাধিক কামড় বসিয়ে ‘শাস্তি’ স্বামীর

রাত নেই দিন নেই, স্ত্রী শুধু ফেসবুক করে। বারবার বলেও নিজেকে শুধরায়নি স্ত্রী। তাই শাস্তি দিতে গিয়ে স্ত্রীর সারা শরীরের কামড় বসিয়ে দিলেন স্বামী।

রাত নেই দিন নেই, স্ত্রী শুধু ফেসবুক করে। বারবার বলেও নিজেকে শুধরায়নি স্ত্রী। তাই শাস্তি দিতে গিয়ে স্ত্রীর সারা শরীরের কামড় বসিয়ে দিলেন স্বামী। এক-আধটা নয়, একেবারে শতাধিক কামড় বসিয়ে দিলেন স্ত্রীর শরীরে। তারপর গুণধর স্বামীর স্থান হল শ্রীঘরে। চাঞ্চল্যকর এই ঘটনা মালদহের ইংরেজবাজারের ঘোড়াপিতে।

রাত নেই দিন নেই ফেসবুক! স্ত্রীর সারা শরীরে শতাধিক কামড় বসিয়ে ‘শাস্তি’ স্বামীর

এই ঘটনায় গুরুতর জখম স্ত্রী কনক বারুইকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। মহিলাৎ শরীরের একাধিক জায়গায় সেলাই পড়েছে। আজব এই ঘটনায় স্বামীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শেষে বধূকে নির্মম নির্যাতনের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে স্বামীকে।

স্ত্রী শুধুই ফেসবুকে মত্ত থাকতেন। তা থেকেই দাম্পত্য কলহের সূত্রপাত। স্ত্রী রাতে ফেসবুক করছিলেন। অরুণ স্ত্রীকে বারবার বারণ করেছে। শেষে স্ত্রীকে জাপটে ধরে গোটা শরীরে কামড়াতে শুরু করে। একেবারে মাংস খুবলে খুনের চেষ্টা বললেও অত্যুক্তি হয় না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে নামতেই বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে স্বামী। তবে বাসিন্দারা তাকে ধরে বেধড়ক গণপিটুনি দেয়। এরপর ইংরেজবাজার থানার পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। জখম স্ত্রীও স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়।

মালদহ টাউন স্টেশন সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী ফাস্টফউডের দোকান রয়েছে অরুণের। অরুণ-কনকের দুবছরের একটি পুত্র সন্তানও রয়েছে। তবু গত এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। স্বামীকে ছেড়ে তিনি বাপের বাড়ি চলে গিয়েছিলেন। দুর্গাপুজোর পর তিনি ফের ফিরে আসেন স্বামীর কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+